খেলা

লা লিগার হয়ে মাঠে ফিরছেন জামাল!

স্পোর্টস ডেস্ক:

মহামারি করোনাভাইরাসের কারণে বেশ কিছুদিন মাঠে নেই ফুটবল। করোনা সঙ্কটের প্রকোপ কাটিয়ে ফের মাঠে ফিরছে স্প্যানিশ লা লিগা। বাংলাদেশের নামও জড়িয়ে আছে বিশ্বের অন্যতম সেরা এ ফুটবল লিগের সঙ্গে।

কারণ এর সঙ্গে মাঠে ফিরছের জামাল ভূইয়াও। অতীতের মতো এবারও লা লিগার কিছু ম্যাচের ধারাভাষ্যে থাকবেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের এই অধিনায়ক জামাল ভূ্ইঁয়া।

লা লিগা শুরু হওয়ায় আবারও ফুটবল নিয়ে ব্যস্ত থাকার সুযোগ তৈরি হলো তার।

বুধবার ১১ জুন জামাল ভূঁইয়া জানান, শনিবার ও রবিবার তিনি লা লিগার ম্যাচের ধারাভাষ্য দেবেন। এর মধ্যে লিগের দুই জনপ্রিয় ক্লাব বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদের ম্যাচ আছে।

দেশের ঘরোয়া ফুটবল টুর্নামেন্ট বাংলাদেশ প্রিমিয়ার লিগের বাকি অংশ পরিত্যক্ত ঘোষণার পর ডেনমার্ক চলে যান জামাল ভূঁইয়া। তবে এখন শ্বশুরবাড়ি জার্মানিতে অবস্থান করছেন লাল-সবুজের এই অধিনায়ক।

সূচি অনুযায়ী বাংলাদেশ সময় শনিবার দিবাগত রাত ২টায় মেসিরা খেলবে মায়োর্কার বিরুদ্ধে।

রোববার রাত সাড়ে ১১টায় ঘরের মাঠে রিয়াল মাদ্রিদ খেলবে এইবারের বিরুদ্ধে। এ দুটি ম্যাচের ধারাভাষ্যই দেবেন বাংলাদেশ অধিনায়ক জামাল ভূঁইয়া।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

আশুলিয়ায় ফুটপাত উচ্ছেদে হকারদের বাধা

সাভারের আশুলিয়ার ডিইপিজেড এলাকায় মহাসড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা