খেলা

জুলাইয়ে টি-২০ বিশ্বকাপের সিদ্ধান্ত

স্পোর্টস ডেস্ক:

বৈশ্বিক মহামারি করোনার ধাক্কা সামাল দিয়ে বিশ্বের কোথাও কোথাও ফিরতে শুরু করেছে ক্রিকেট। দু-একটি দেশে আগামী মাসে আন্তর্জাতিক সিরিজও দেখা যাবে।

কিন্তু তবুও বছরের বড় দুটি টুর্নামেন্ট টি-টোয়েন্টি বিশ্বকাপ আর এশিয়া কাপের ভবিষ্যৎ এখনো অনিশ্চিত।

বুধবার (১০ জুন) আইসিসির বোর্ড সভায় টি-২০ বিশ্বকাপ নিয়ে কোনো সিদ্ধান্ত নেয়নি আইসিসি। বরং পরিবেশ-পরিস্থিতি আরও ভালোভাবে পর্যবেক্ষণের জন্য এক মাস সময় নিয়েছে তারা। অর্থাৎ আগামী জুলাই মাসে ২০২০ সালে পুরুষ টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং ২০২১ সালের নারী ওয়ানডে বিশ্বকাপের ব্যাপারে সিদ্ধান্ত নেবে আইসিসি।

এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ খবর জানিয়েছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি। যেহেতু চূড়ান্ত সিদ্ধান্ত একবারই নেয়া হয়, তাই এ বিষয়ে কোনো তাড়াহুড়োর পক্ষে হয় আইসিসি। বরং সব দিক বিবেচনা করে, পুরোপুরি নিশ্চিত হয়েই দুইটি বড় আসরের সিদ্ধান্ত নেবে সংস্থাটি।

সভা শেষে আইসিসি প্রধান নির্বাহী মানু সাওনি বলেছেন, ‘বিশ্বব্যাপী মহামারীর কারণে পরিস্থিতি খুব দ্রুত বদলাচ্ছে, সবকিছু ক্রমশ বাড়ছে। খেলাটির ভালোর জন্য সেরা সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে আমরা নিজেদেরকে সেরা সুযোগটা দিতে চাই। এর সঙ্গে জড়িত সকলের স্বাস্থ্য সুরক্ষার বিষয় সবার আগে গুরুত্ব পাবে।’

তিনি আরও বলেন, ‘সিদ্ধান্ত নেয়ার জন্য আমাদের কাছে শুধু একটাই সুযোগ এবং এর মধ্যেই সঠিক সিদ্ধান্তটি নিতে হবে। আমরা আমাদের সদস্য দেশ, ব্রডকাস্টার, পার্টনার, সবদেশের সরকার এবং খেলোয়াড়দের সঙ্গে আলোচনা চালিয়ে যাব। যাতে করে সবার মতের ওপর ভিত্তি করে সঠিক সিদ্ধান্ত নেয়া যায়।’

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

আশুলিয়ায় ফুটপাত উচ্ছেদে হকারদের বাধা

সাভারের আশুলিয়ার ডিইপিজেড এলাকায় মহাসড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা