খেলা

সাইফ স্পোর্টিং ক্লাবের ওপর ফিফার নিষেধাজ্ঞা

ক্রীড়া প্রতিবেদক:

বাংলাদেশের পেশাদার ফুটবল দল সাইফ স্পোর্টিং ক্লাবের ফুটবলার রেজিস্ট্রেশনের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা।

ফলে আপাতত ক্লাবটি কোনো নতুন ফুটবলার নিবন্ধন করতে পারবে না।

তিন মৌসুম আগে প্রিমিয়ার লিগের খেলোয়াড় নিবন্ধনের পাওনা পরিশোধ নিয়ে তিনজন বিদেশি ফুটবলার আলাদাভাবে ফিফার কাছে অভিযোগ দিলে ক্লাবটির ওপর ফিফা এই নিষেধাজ্ঞা জারি করে।

০২ মে শনিবার বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

শুধু নিষেধাজ্ঞাই নয় সাইফ স্পের্টিং ক্লাবকে ১৫ লাখ টাকা জরিমানাও করেছে ফিফা।

তিন বছর আগে সাইফ স্পোর্টিং ক্লাবের হয়ে খেলার জন্য ট্রায়াল দিতে এসেছিলেন স্লোভাকিয়ার মার্কো ভিলিয়াম, মন্টেনেগ্রোর সাভা গার্ডাসেভিক এবং সার্বিয়ার গোরান ওবরাডোভিক। সেই সময় এই তিন খেলোয়াড় রেজিস্ট্রেশন না করলেও দেনা-পাওনার কিছু হিসেব ছিলো।

এ নিয়ে বাফুফের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ বলেন, সাইফ স্পোর্টিং ক্লাব'এ তিন বছর আগে তিনজন বিদেশি ফুটবলার এসেছিলো। তাদের পাওনা টাকা পরিশোধ না করলে তারা (ফুটবলাররা) ফিফার কাছে আলাদাভাবে অভিযোগ দেয়। এই বিষয়টা নিয়ে আমরা ফিফার সঙ্গে বেশ কয়েকবারই ফাইল আদান-প্রদান করেছি।এর ধারাবাহিকতায় ফিফা গত ২৩ মার্চ সাইফকে ফুটবলারদের টাকা পরিশোধের জন্য এক মাসের সময় বেধে দেয়। নির্ধারিত সময়ে টাকা পরিশোধ না করায় ফিফা এই নিষেধাজ্ঞা দেয়। আর তিনজন ফুটবলারের পৃথক অভিযোগের পরিপ্রেক্ষিতে ক্লাবকে ৫ লাখ টাকা করে মোট ১৫ লাখ টাকা জরিমানা করেছে।

তিন বিদেশি ফুটবলারকে তাদের টাকা পরিশোধ না করা পর্যন্ত সাইফের ওপর ফুটবলার নিবন্ধনের নিষেধাজ্ঞা বহাল থাকবে। টাকা পরিশোধ করে ফিফার কাছে আবার আবেদন করলে ফিফা এই নিষেধাজ্ঞা তুলে নেবে।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা