খেলা

মুশফিকের ব্যাটটি কিনতে চান তামিম

সান নিউজ ডেস্ক :

মুশফিকুর রহিমের ব্যাটটা কিনতে চান তামিম ইকবাল। করোনায় অসহায় মানুষদের সাহায্যে মুশফিক নিলামে তুলতে যাচ্ছেন শ্রীলঙ্কার বিপক্ষে করা প্রথম ডাবল শতকের ব্যাটটি। আর সেই ব্যাটটি কিনতে চান তামিম।

ইন্সটাগ্রাম লাইভে টাইগার দুই তারকার লাইভ আড্ডা উঠে আসে এ বিষয়টি।
ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল আর মুশফিকুর রহিমের ঘণ্টা খানিকের আড্ডায় যুক্ত হয়েছিল প্রায় চার হাজারের মতো মানুষ।

এসময় মুশফিক অনুরোধ করেন তার স্মৃতিবিজড়িত এই ব্যাটটি যেন অনেক দামে কিনে নেন।

‘আমি জানি অন্য কোনো লিজেন্ড ক্রিকেটারের ব্যাট হলে অনেক দাম উঠত। কিন্তু আমি চাইব ব্যাটটা যত বেশি দামে কিনতে পারেন। কেন না এখান থেকে পাওয়া অর্থ মহৎ কাজে ব্যয় হবে। আমার কাছে এই ব্যাটটা অনেক স্পেশাল।’

এমনটা শুনে তামিম ইকবালও বলেন, আমারও ইচ্ছা আছে ব্যাটটা কেনার। যদি আমার সামর্থ্যের মধ্যে থাকে তো অবশ্যই কিনে নিব।

যদিও কবে ব্যাটটা নিলামে তোলা হবে এখনও কিছুই জানাননি মুশফিক। এর আগে সাকিব আল হাসান ২০১৯ বিশ্বকাপ মাতানো ব্যাটটি ২০ লাখ টাকায় বিক্রি করেছেন নিলামে।

দুজনের আড্ডায় উঠে আসে করোনা আক্রান্ত মানুষদের কথা। এই দুঃসময়ে কেমন কাটছে তাদের জীবন। যে যার জায়গা থেকে বাড়াচ্ছেন সহযোগীতার হাত।

তামিম ইকবাল এরিমধ্যে একশ’র বেশি ক্রীড়াবিদকে পাঠিয়েছেন উপহার সামগ্রী। এছাড়াও বিভিন্নভাবে সহায়তা করছেন সাধারণ মানুষকে।

করোনা দুর্গতদের জন্য নানা উদ্যোগ নিয়ে প্রশংসিত হয়েছেন তামিম ইকবাল। মুশফিক তার প্রশংসা করে বলেন, ‘আল্লাহ অনেকরেই অনেক তওফিক দেন, কিন্তু এমন মন বা কলিজা দেয় না তোর মতো। তুই আমাদের জন্য অনুপ্রেরণা। আমি সেদিক থেকেই একটু চেষ্টা করতেছি সাধ্যমত কীভাবে অবদান রাখা যায়।’
‘আপনার জন্য আমার উপহার, ক্রিকেটার তামিম ইকবাল’ এই স্লোগানে করোনায় দুর্ভোগে পড়া মানুষজনকে সাহাজ্য করছেন তামিম।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

অপরাধীর পরিচয়ই মুখ্য, দল নয়: আইজিপি

মাদক কারবারি, সন্ত্রাসী ও চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার নির...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা