খেলা

ক্রিকেটকে বিদায় জানালেন সানা মীর

স্পোর্টস ডেস্ক:

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন পাকিস্তান নারী ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সানা মীর। শনিবার (২৫ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

সাবেক এই অধিনায়ক বলেন, ক্রিকেট থেকে অবসর নেয়ার এটাই আমার জন্য সেরা সময়। দেশের জন্য খেলাধুলায় আমি আমার সর্বোচ্চ দেয়ার চেষ্টা করেছি। আমার ক্রিকেট ক্যারিয়ারে সফলতার পেছনে যাদের অবদান রয়েছে তাদের কাছে আমি কৃতজ্ঞ।

সাবেক অধিনায়ক সানা মীরকে পাকিস্তানের সর্বকালের সেরা নারী ক্রিকেটার এবং দেশটির নারী ক্রিকেটের 'অগ্রদূত' বলা হয়।

২০০৫ সালে অভিষিক্ত হওয়ার পর পাকিস্তানের জার্সিতে ২২৬টি ম্যাচ খেলেছেন সানা, যার ১৩৭ ম্যাচে ছিলেন অধিনায়ক। ১২০টি ওয়ানডেতে ২৪.২৭ গড়ে ১৫১টি উইকেট তুলে নেওয়া এই অফ-স্পিনার তার দেশের ওয়ানডে ইতিহাসের সর্বোচ্চ উইকেটশিকারি।

নারীদের ওয়ানডে ক্রিকেটে সর্বোচ্চ উইকেটশিকারি বোলারদের তালিকায় ওয়েস্ট ইন্ডিজের অ্যানিসা মোহাম্মেদ, ভারতের ঝুলন গোস্বামী (২২৫), অস্ট্রেলিয়ার ক্যাথরিন ফিৎজপ্যাট্রিক (১৮০) এবং এলিসে পেরির (১৫২) পর যুগ্মভাবে চতুর্থ স্থানে আছেন সানা। এছাড়া ১০৬টি টি-টোয়েন্টি ম্যাচে তার উইকেটসংখ্যা ৮৯টি। পাকিস্তানে তার আগে আছেন একমাত্র নিদা দার (৯৮)।

ওয়ানডেতে পাকিস্তানের তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক (১৬৩০) সানা। এছাড়া ওয়ানডেতে ১০০০ রান এবং ১০০ উইকেটের মালিকদের সংক্ষিপ্ত তালিকাতেও আছেন তিনি। শুধু কি তাই, ১০০টি টি-টোয়েন্টি খেলার দুর্লভ অর্জনও রয়েছে তার ঝুলিতে। ২০১৮ সালের অক্টোবরে আইসিসি'র নারীদের ওয়ানডে র‍্যাংকিংয়ে বোলারদের তালিকায় শীর্ষে উঠেছিলেন তিনি। ২০১০ ও ২০১৪ এশিয়ান গেমসের স্বর্ণপদকও অর্জনের খাতায় যোগ করেছেন তিনি।

উল্লেখ্য, ২০১৯ সালের অক্টোবরে লাহোরের মাঠে বাংলাদেশ নারী দলের বিপক্ষে টি-টোয়েন্টি ম্যাচের পর সানাকে আর মাঠে দেখা যায়নি। এরপর নিজের ভবিষ্যৎ নিয়ে ভাবার জন্য ক্রিকেট থেকে অনির্দিষ্টকালের জন্য বিরতিতে চলে যান তিনি। চলতি বছর অস্ট্রেলিয়ার মাটিতে অনুষ্ঠিত নারী টি-টোয়েন্টি বিশ্বকাপেও পাকিস্তান দলে ছিলেন না সাবেক এই অধিনায়ক।

সান নিউজ/আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা