খেলা

পবিত্র রমজানে বিশ্ব হোক করোনা মুক্ত: সাকিব

স্পোর্টস ডেস্ক:

প্রাণঘাতী করোনাভাইরাসে স্থবির হয়ে পড়েছে সমগ্র বিশ্ব। তাই এই দুঃসময়ে অলরাউন্ডার সাকিব আল হাসান বলেন, পবিত্র মাহে রমজানের আশীর্বাদে বিশ্ব মুক্ত হোক করোনাভাইরাসের প্রকোপ থেকে, পৃথিবীতে ফিরে আসুক তার স্বাভাবিক ভারসাম্য, এটিই আমাদের কামনা।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) বাংলাদেশ সময় দিবাগত রাতে সাকিব আল হাসান নিজের ফেসবুক ভেরিফাইড পেজে করোনা মুক্ত বিশ্বের কামনা করেন।

ফেসবুক পেজে সাকিব আল হাসান লিখেন, সমগ্র বিশ্ব আজ মুখোমুখি একটি বৈশ্বিক মহামারির। এই মহামারির প্রভাবে সমগ্র বিশ্বে আসছে দ্রুত পরিবর্তন, পৃথিবী হারাচ্ছে তার স্বাভাবিক ভারসাম্য। পবিত্র মাহে রমজানের আশীর্বাদে বিশ্ব মুক্ত হোক করোনা ভাইরাসের প্রকোপ থেকে, পৃথিবীতে ফিরে আসুক তার স্বাভাবিক ভারসাম্য, এটিই আমাদের কামনা।

এদিকে করোনাভাইরাসে আক্রান্তদের পাশে দাঁড়াতে গত বিশ্বকাপে খেলার নিজের প্রিয় ব্যাটটি নিলামে বিক্রি করে দিয়েছেন বাংলাদেশের অলরাউন্ডার সাকিব-আল-হাসান। ২০ লাখ টাকায় বিক্রি হয়েছে ব্যাটটি। দেশের ক্রিকেট ইতিহাসে প্রথম নিলামে এতো দামে ব্যাট বিক্রি হলো।

এ ব্যাট বিক্রির পুরো টাকা সাকিব আল হাসান ফাউন্ডেশনের মাধ্যমে করোনায় ক্ষতিগ্রস্তদের কল্যাণে ব্যয় করা হবে। নিলামের শেষ দিকে লাইভে সাকিব বলেন, 'বলতে পারেন, আমার সবচেয়ে প্রিয় ব্যাট এটি। যেহেতু আমার খুব কাছের এটি, তাই সহজে ছাড়তেও মন চায় না। তারপরও আমার কাছে মনে হলো, ভালো কাজের জন্য যদি এটা কাজে লাগে, তাহলে অবশ্যই ভালো হবে। ব্যাট প্রিয় হলেও মানুষের জীবনের চেয়ে মূল্যবান তো আর কিছু নয়।'

সান নিউজ/আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা