খেলা

এবার নিলামে উঠছে আলফাজ-মুন্না’র জার্সি

ক্রীড়া প্রতিবেদক:

করোনাভাইরাসের এই মহামারির দিনে অসহায়দের সহায়তার জন্য এগিয়ে এসেছেন বিশ্ব ক্রীড়াঙ্গনের সবাই। দেশের ক্রিকেটাররো তো আগেই হাত বাড়িয়েছেন, এবার দেখা গেল ফুটবলারদের এগিয়ে আসতে।

দেশের এই দুর্দিনে বাংলাদেশকে সাফ চ্যাম্পিয়নশিপ জেতানো সাবেক তারকা ফুটবলার আলফাজ আহমেদ নিজের জার্সি নিলামে তুলতে চান।

সেই সঙ্গে একই সময়কার তারকা ডিফেন্ডার মোনেম মুন্নার জার্সিও নিলামে তুলতে চান তার স্ত্রী।

বাংলাদেশের ইতিহাসের সেরা তো বটেই সেই সঙ্গে দক্ষিণ এশিয়ারও অন্যতম সেরা রক্ষণভাগের ফুটবলার ছিলেন মোনেম মুন্না।

এ দিকে এক সময় লাল সবুজের জার্সি গায়ে নিজের ফুটবল কারিশমা দেখাতেন বাংলাদেশকে সাফ চ্যাম্পিয়নশিপ জেতানো আলফাজ আহমেদ।

তবে ২০১৩ সালে বুট জোড়া তুলে রাখলেও ফুটবল ছাড়তে পারেননি আলফাজ।

১৯৯৫ সালে বাংলাদেশ নিজেদের ইতিহাসে প্রথমবারের মতো আন্তর্জাতিক কোনো ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ। সেবার চার জাতির আন্তর্জাতিক টুর্নামেন্টে দেশকে চ্যাম্পিয়ন করেছিল অধিনায়ক মোনেম মুন্নার দল। ওই ম্যাচের জার্সিটি নিলামে তোলার জন্য দিতে চান প্রয়াত মোনেম মুন্নার স্ত্রী সুরভী মোনেম।

এছাড়াও ১৯৯৯ সালে কাঠমান্ডু সাফ গেমসে স্বর্ণজয়ী আলফাজ আহমেদ ফাইনালের জার্সিটি নিলামে তোলার জন্য দিতে চান। কাঠমান্ডুতে ফাইনালে ১০ নম্বর জার্সি পরে গোল করে দেশকে স্বর্ণ এনে দিয়েছিলেন আলফাজ।

বাংলাদেশে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে ৪ হাজার ১শ ৮৬ জন আর আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন ১২৭ জন।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা