খেলা

আশরাফুলও অসহায়দের জন্য নিলামে তুলতে চান স্বরণীয় দুই ব্যাট

স্পোর্টস ডেস্ক:

মুশফিকুর রহীমের পর এবার করোনায় ক্ষতিগ্রস্থদের সাহায্যার্থে নিজের দুটি ব্যাট নিলামে দিতে চান মোহাম্মদ আশরাফুল।

২১ এপ্রিল মঙ্গলবার রাতে নিজের ফেসবুক পেইজে এ ইচ্ছের কথা লিখেন আশরাফুল।

সর্বকনিষ্ঠ ব্যাটসম্যান হিসেবে শ্রীলঙ্কার বিপক্ষে নিজের অভিষেক টেস্টে সেঞ্চুরি আর ২০০৫ সালে ন্যাটওয়েস্ট ট্রফিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ জেতানো সেঞ্চুরির ব্যাট দুটিকে নিলামে দিতে চান আশরাফুল।

সে কথা জানিয়ে তিনি বলেন, ওই দুটি স্মরণীয় সাফল্যের স্মরক ব্যাট দুটি নিলামে দিতে চাই। নিলামে পাওয়া সমুদয় অর্থ করোনা ক্ষতিগ্রস্থদের সহায়তায় ব্যায় করার ইচ্ছে আছে আমার।

তবে কবে এবং কিভাবে এই নিলাম করবেন? তা নিয়ে এখনো সংশয়ে আশরাফুল। এ সম্পর্কে তার কথা যেহেতু সব বন্ধ, তাই প্রকাশ্য নিলাম করাও তো সম্ভব না। এখন কিভাবে কি করবো? তা নিয়ে চিন্তায় আছি।

তবে মুশফিকুর রহীম যেভাবে নিলাম করবেন, সেটাকে অনুসরণ করতে চান তিনি।

আশরাফুল বলেন, খোঁজ নিয়ে জেনেছি, মুশফিকুর রহীমের ব্যাট ডিজিটাল নিলাম হবে। সেই ডিজিটাল নিলামের সাথে যারা সংশ্লিষ্ট, আমি তাদের সঙ্গে যোগাযোগ করেছি। তাদের সাহায্য নিতে চাই আমিও। দেখি মুশফিকের ব্যাট যে প্রক্রিয়ায় নিলাম হবে, আমার ব্যাট দুটিও সেভাবেই নিলামে তোলা যায় কি না!

ভিডিও লিঙ্ক...https://web.facebook.com/mohammed.ashraful.5/videos/3185363448142624/

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা