খেলা

জাভেদ ওমরের ব্যাপারে বিসিবি কিছু জানে না!

ক্রীড়া প্রতিবেদক:

বাংলাদেশ জাতীয় দলের সাবেক ক্রিকেটার জাভেদ ওমর বেলিমকে ভবিষ্যতে জাতীয় দলের কোনো দায়িত্ব দিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) মানা করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

এমন খবর আজ ২১ এপ্রিল বিভিন্ন গণমাধ্যমে উঠে আসলেও কোনো নির্দেশনা পাওয়ার কথা অস্বীকার করেছে বিসিবি!

চলতি বছর ফেব্রুয়ারিতে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত নারী ক্রিকেট বিশ্বকাপে দলের ভেতরের খবর বাইরে পাচার করেছেন বলে অভিযোগ পাওয়া যায় জাভেদ ওমরের বিরুদ্ধে।

আগের কয়েকটি সিরিজ সহ সেই বিশ্বকাপে তিনি নারী দলের ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করেছেন। তাই নিয়ম ভঙ্গ করায় ভবিষ্যতে টিম সংশ্লিষ্ট কোনো দায়িত্ব দিতে নিষেধ করেছে আইসিসি।

বিসিবির সিইও নিজামউদ্দীন চৌধুরী সুজন এ বিষয়ে কিছু জানেন না বলে মন্তব্য করেছেন।

এ বিষয়ে তিনি বলেন, বিসিবির প্রধান নির্বাহী হওয়ার কারণে আইসিসির কোন নির্দেশ, নিষেধাজ্ঞা বা পরামর্শ তো আমার কাছেই আসার কথা। কখনো কখনো তা বোর্ড প্রেসিডেন্টের (নাজমুল হাসান পাপন) কাছে আসে। যদি তাই আসতো, তাহলেও আমি জানতাম। তিনি আমাকে জানাতেন, কিন্তু তিনিও কিছু বলেননি। কাজেই বলা যায় বিসিবি এখনো আইসিসির কাছ থেকে এমন কোন নির্দেশনা পাইনি।

বিসিবি সিইও আরো বলেন, আইসিসি থেকে সত্যি এমন কোনো পরামর্শ বা নির্দেশনা এলে ব্যাপারটি নিয়ে আমরা কথা বলতাম। কিন্তু যেহেতু আইসিসি থেকে আমরা এমন নির্দেশনা পাইনি সুতরাং এমন খবরে জাভেদ ওমরের ব্যাক্তিগত ও সামাজিক জীবন ক্ষতিগ্রস্ত হচ্ছে। এটা কোনভাবেই কাম্য নয়।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা