খেলা

ক্যারিয়ারে একটিও ওয়াইড দেননি ইমরান খান!

স্পোর্টস ডেস্ক:

ক্রিকেট ইতিহাসে ফাস্ট বোলিংয়ের অন্যতম এক নাম ইমরান খান। তার সময়ে অন্যসব অর্জনের মধ্যে আলাদা একটা সুনামও কিন্তু রয়েছে!

আর সেটা হলো কিংবদন্তি এই ক্রিকেটার তার দীর্ঘ ক্যারিয়ারে একটি ওয়াইড বলও করেননি। এ খবরটা হয়তো অনেকেরই অজানা। যেখানে বর্তমানের বাঘা বাঘা বোলাররা প্রতিনিয়তই ওয়াইড বল দিয়ে যাচ্ছেন।

পাকিস্তানের একমাত্র বিশ্বকাপটি আসে সেই বোলিং জাদুকরের নেতৃত্বেই। দুরন্ত বোলিং, ছন্দময় ব্যাটিং ও অনন্য অধিনায়কত্বে দেশটির ক্রিকেটেরই ভোল বদলে দেন তিনি।

১৯৮২ সালে পাক ব্রিগেডের নেতৃত্ব গ্রহণ করেন ইমরান খান। দায়িত্ব নিয়েই তাদের চেহারা পাল্টে দেন তিনি। কয়েক বছরের মধ্যেই দলকে খ্যাতির শিখরে পৌঁছে দেন তখনকার অন্যতম বিশ্বসেরা এ পেস অলরাউন্ডার।

ইমরান খানের হাত ধরেই ১৯৯২ ওয়ানডে বিশ্বকাপ জেতে পাকিস্তান। ক্রিকেটে এখন পর্যন্ত যা দেশটির সর্বোচ্চ অর্জন। তার সময়েই বিশ্বের সকল দলকে হারানোর সক্ষমতা অর্জন করে তারা।

দলের প্রয়োজনে গুরুত্বপূর্ণ সময়ে উইকেট তুলে নিতে সিদ্ধহস্ত ছিলেন খান। পাশাপাশি ব্যাট হাতে বোলারদের ঘুম কেড়ে নিতেও পারদর্শী ছিলেন তিনি।

জাতীয় দলের হয়ে ৮৮ টেস্ট এবং ১৭৫ আন্তর্জাতিক ওয়ানডে ম্যাচ খেলেন ইমরান। ক্রিকেটের অভিজাত সংস্করণে তিনি শিকার করেন ৩৬২ উইকেট। আর একদিনের ফরম্যাটে ১৮২ উইকেট ঝুলিতে ভরেন ডানহাতি এই পেসার।

কিন্তু সবচেয়ে বিস্ময়কর বিষয় হচ্ছে খেলোয়াড়ি জীবনে কখনও একটাও ওয়াইড বল করেননি খান সাহেব। তথ্যসূত্র: ইন্ডিয়া টাইমস।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা