খেলা

স্বাস্থ্যকর্মীদের সুরক্ষায় মুশফিক

নিউজ ডেস্ক:

বগুড়ায় স্বাস্থ্যকর্মীদের জন্য ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী পাঠিয়েছেন বাংলাদেশের অন্যতম সেরা ব্যাটসম্যান মুশফিকুর রহিম।

মুশফিকের পারিবারিক সূত্র জানিয়েছে, এসব সামগ্রীর মধ্যে আছে ২০০ পিপিই, ২০০ গ্লাভস ও ২০০ মাস্ক। বগুড়ার সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সামির হোসেনের মাধ্যমে মুশফিক এই সুরক্ষা সামগ্রী হস্তান্তর করেন।

সামির হোসেন জানান, বগুড়ায় যেসব স্বাস্থ্যকর্মী তৃণমূল পর্যায়ে করোনা নিয়ে কাজ করছেন, তাঁরাই পাবেন এই সামগ্রী। এর আগে বগুড়ায় নিজের এলাকার কাউন্সিলরের মাধ্যমে মুশফিক আর্থিক সহযোগিতাও করেছেন।

করোনা ভাইরাসের বিস্তার রোধে তিনি ক্রিকেটারদের গড়া তহবিলে অবদান রেখেছেন। এখন করোনার বিরুদ্ধে লড়াইয়ে আরেকভাবে অংশ নিয়েছেন মুশফিক।

নববর্ষের ক্ষণে মুশফিক এক ফেসবুক বার্তায় জানিয়েছিলেন, ‘আমি ব্যক্তিগতভাবে চেষ্টা করছি সবাইকে সাহায্য করতে। আজকের এই দিনে সবাইকে আহ্বান করছি, যে যেভাবে পারেন সহযোগিতা করুন।’

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা