খেলা

২০২১ সালের আগে হচ্ছে না আন্তর্জাতিক ফুটবল

স্পোর্টস ডেস্ক:

করোনার কারণে বিশ্ব ক্রীড়াঙ্গনের পড়েছে বাজে প্রভাব। এই সময় কতদিন বয়ে বেড়াতে হবে তা জানা নেই কারও। সংশ্লিষ্টদের কথায় বোঝা যাচ্ছে এই প্রভাবটা হতে যাচ্ছে সুদূর প্রসারী। এখন সব ধরনের ফুটবলই বন্ধ। অচিরেই ফুটবল শুরু করা যাবে, এমন আশাও করা যাচ্ছে না। কারণ শুধু পরিস্থিতি স্বাভাবিক হওয়ার অপেক্ষাই নয়, এর সঙ্গে যুক্ত রয়েছে দেশগুলোর আন্তর্জাতিক ভ্রমণে স্থগিতাদেশ উঠিয়ে নেওয়ার বিষয়টিও।

করোনায় এত বিধি নিষেধের কারণে ফিফা সহ-সভাপতি ভিক্টর মন্টাগলিয়ানি মনে করছেন, ২০২১ সালের আগে অধিকাংশ আন্তর্জাতিক ফুটবলের আসরই আর শুরু করা যাবে না!

তার মতে, পরিস্থিতিটা চ্যালেঞ্জিং হয়ে দাঁড়াবে। শুধু বৈশ্বিক স্বাস্থ্য পরিস্থিতিই নয়, নানা ধরনের প্রস্তুতির ব্যাপারও এখানে যুক্ত আছে। শুধু তাই নয়, কত দ্রুত আন্তর্জাতিক ভ্রমণ স্বাভাবিক হতে পারে সেটাও দেখার বিষয়।’

মার্চ-জুনের সূচিতে ফুটবল হওয়ার কথা থাকলেও এখন সবগুলোই স্থগিত। সেপ্টেম্বর, অক্টোবর ও নভেম্বরে আলাদা উইন্ডো খোলা আছে। তবে মন্টাগলিয়ানির অনুমান সেই সূচিতেও সম্ভব নয় কোনো ফুটবল টুর্নামেন্ট।

এ প্রসঙ্গে মন্টাগলিয়ানি বলেন, ‘আমার মনে হয় ঘরোয়া ফুটবলই প্রাধান্য পাবে। সেপ্টেম্বর এখনও পরিকল্পনার মধ্যে আছে। তবে পরিস্থিতি যেভাবে গড়াচ্ছে, তাতে সেটি হওয়ার ব্যাপারেও নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না।’

তাহলে সম্ভাব্য সূচিটা কেমন হতে পারে? এমন প্রশ্নে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে কনকাকাফের সভাপতি মন্টাগলিয়ানিও বলেছেন, ‘আমি মোটামুটিভাবে নিশ্চিত যে ২০২১ সালের মার্চের উইন্ডোই এর জন্য ঠিক। তবে মূল লক্ষ্যই থাকবে আমাদের ঘরোয়া লিগগুলো। তারপরে ইভেন্ট।’

করোনাভাইরাসের ভয়াল থাবা কেড়ে নিচ্ছে বিশ্ব ক্রীড়াঙ্গনের এক একটি প্রাণ। এই ভাইরাস থেকে মুক্তির আশায় এখনও মাঠের দিকে তাকিয়ে সকল খেলোয়াড় ও দর্শকেরা।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা