খেলা

পারলো না রহমতগঞ্জ নতুন চ্যাম্পিয়ন বসুন্ধরা 

স্পোর্টস রিপোর্টার:
অবশেষে ইতিহাস রচনা করতে ব্যার্থ হলো রহমতগঞ্জ। ফেডারেশন কাপ গেল বসুন্ধরার ঘরে। নিজেদের ৮৭ বছরের ইতিহাসে প্রথমবারের মতো ফেডারেশন কাপের ফাইনালে উঠেও বসুন্ধরা কিংস এর কাছে হেরে স্বপ্নভঙ্গ হয় তাদের।

রহমতগঞ্জকে ২-১ গোলে হারিয়ে নিজেদের প্রথম ফেডারেশন কাপ শিরোপা ঘরে তুলে তারা।

রোববার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ফেডারেশন কাপের ফাইনালে মুখোমুখি হয় রহমতগঞ্জ ও বসুন্ধরা কিংস। ম্যাচের সপ্তম মিনিটেই এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল কিংস। তবে কর্নার কিক থেকে আর্জেন্টাইন ডিফেন্ডার নিকোলাস ডেলমন্টের হেড গোললাইন থেকে ফিরিয়ে দেন রহমতগঞ্জের ডিফেন্ডার নাহিদ। এর কিছু পরেই সহজ সুযোগ মিস করে রহমতগঞ্জ। ডি বক্সের ভেতর গোলরক্ষককে একা পেয়েও স্কোর শিটে নাম তুলতে ব্যর্থ হন সোহেল মিয়া।

প্রথমার্ধের ৪১ মিনিটে সাফল্যের দেখা পায় বসুন্ধরা। ডি-বক্সের ডান দিক দিয়ে বিশ্বনাথ ঘোষের ক্রস থেকে হেড করে দারুণ এক গোল করেন ড্যানিয়েল কলিন্দ্রেস। ১-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় বর্তমান প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নরা।

দ্বিতীয়ার্ধের শুরুর দিকে ম্যাচে ফেরে রহমতগঞ্জ। ৬৪ মিনিটে শাহেদুলের কর্নার কিকে অনেকটা লাফিয়ে মাথা নিচু করা হেডে দারুণ গোলে রহমতগঞ্জকে সমতায় ফেরান গাম্বিয়ান ফুটবলার মামোবাহ। প্রতিদ্বন্দ্বিতামুলক ম্যাচের ফল অনেকটাই নির্ধারণ হয়ে যায় রহমতগঞ্জ গোলরক্ষক রাসেল মাহমুদ লিটনের এক ভুলে।

৭৬ মিনিটে বক্সের ভেতর সতীর্থের কাছ থেকে ব্যাক পাস পেয়েও বল ক্লিয়ার করেননি লিটন। নিয়ন্ত্রণে না থাকা বলটি দৌড়ে এসে ছিনিয়ে নেন কলিন্দ্রেস। এরপর ফাঁকা জালে বল ঠেলে দিয়ে আনন্দে মাতেন এই কোস্টারিকান ফরোয়ার্ড।

যা হবার তাই ঘটলো, ম্যাচের বাকি সময় আর কোনো দলই স্কোর করতে পারেনি। শেষ পর্যন্ত ২-১ গোলে ম্যাচটি জিতে নেয় বসুন্ধরা।

এই জয়ে ফেডারেশন কাপের নতুন চ্যাম্পিয়ন পেল দেশের ফুটবল। এর আগে এই কাপ জিতেছে আবাহনী, মোহামেডান, মুক্তিযোদ্ধা সংসদ, ব্রাদার্স ইউনিয়ন, শেখ জামাল ধানমণ্ডি ক্লাব ও শেখ রাসেল ক্রীড়া চক্র।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

বাবার বকুনিতে বাড়ি ছেড়ে ৭ দিন পর স্টেশনে আব্দুল্লাহ

রাজধানীর হাজারীবাগে পড়ালেখা নিয়ে বাবার বকুনি খেয়ে রাগ করে বাসা থেকে বের হয়ে য...

হামে আরও ২ মৃত্যু, প্রাণহানি ১০৬৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ ন...

রাতে ১৩ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদ...

চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা