খেলা

‘ফুটবল নিষিদ্ধ’ করল ইংল্যান্ড!

অনুশীলন শুরুর আগে মাঝে মধ্যে ফুটবল নিয়ে মাঠে নামেন ক্রিকেটাররা। তবে ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের (ইসিবি) বিষয়টা মোটেও পছন্দ নয়। আর এ কারণে মাঠে ক্রিকেটারদের ফুটবল খেলাকে পুরোপুরি নিষিদ্ধ করল ইসিবি।

সম্প্রতি কেপ টাউন টেস্টের আগে অনুশীলনে ফুটবল খেলতে গিয়ে চোটে পড়েন ব্যাটসম্যান বার্নস। যার ফলে পুরো সিরিজ থেকেই ছিটকে যেতে হয় তাকে।

এর আগেও ফুটবল খেলতে নেমে চোটে পরার অনেক উদাহরণ আছে। এই কারণেই এমন নিষেধাজ্ঞা।

সাধারণত গা গরমের জন্য ফুটবল নিয়ে একটু দৌড়া-দৌড়ি করে থাকেন ক্রিকেটাররা। হালকা অনুশীলনও বলা যেত পারে একে। এই সিদ্ধান্তের পেছনে বড় হাত ইংল্যান্ডের পুরুষ ক্রিকেটের পরিচালক অ্যাশলে জাইলসের।

অনেক আগ থেকেই ক্রিকেটারদের ফুটবল খেলার বিরোধিতা করে আসছিলেন তিনি। কিন্তু সিনিয়র ক্রিকেটারদের আপত্তির কারণে এতোদিন কিছু করতে পারেননি। বার্নসের ইনজুরি জাইলসের সিদ্ধান্ত নেওয়াটা সহজ করে দিয়েছে।

এর আগে যখন ইংল্যান্ডের ক্লাব ওয়ারউইকশায়ারের পরিচালক ছিলেন তখনও ক্রিকেটারদের ফুটবল নিষিদ্ধ করেছিলেন জাইলস। তখন বিষয়টি নিয়ে অনেক আপত্তি উঠলেও পিছু হঁটেননি তিনি

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

বাবার বকুনিতে বাড়ি ছেড়ে ৭ দিন পর স্টেশনে আব্দুল্লাহ

রাজধানীর হাজারীবাগে পড়ালেখা নিয়ে বাবার বকুনি খেয়ে রাগ করে বাসা থেকে বের হয়ে য...

হামে আরও ২ মৃত্যু, প্রাণহানি ১০৬৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ ন...

রাতে ১৩ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদ...

চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা