খেলা

মার্কার জরিপে শীর্ষে মেসি

স্পোর্টস ডেস্ক

ফুটবলের জাদুকর বলা হয় লিওনেল মেসিকে। একের পর এক রেকর্ড গড়ে পার করলেন ২০১৯ সাল।

ফিফা দ্য বেস্ট এবং রেকর্ড ষষ্ঠবারের মতো ব্যালন ডি’ অর ও ২০১৯-২০ মৌসুমের পিচিচি ট্রফিও নিজের করে নিয়েছেন।

এবার মার্কার জরিপে শীর্ষ ১০০ ফুটবলারের তালিকাতেও প্রথমে উঠে এসেছেন এই আর্জেন্টাইন ফুটবল লিজেন্ড।

এরই মধ্যে স্প্যানিশ ক্রীড়া সংবাদমাধ্যম 'মার্কা' ২০১৯ সালের সেরা ফুটবলারের জরিপ চালায় । জরিপে ৫৯ শতাংশ ভোট পেয়ে মার্কার তালিকার শীর্ষে অবস্থান করছেন মেসি। ১০ শতাংশ ভোট পেয়ে রিয়াল মাদ্রিদের করিম বেনজেমা আছেন মেসির পরেই। আর তিনে আছেন লিভারপুলের ভার্জিল ফন ডাইক। বেনজেমার চেয়ে ২ শতাংশ কম ভোট পেয়েছেন তিনি।

সেরা দশের মধ্যে বাকি তারকারা হলেন, ক্রিশ্চিয়ানো রোনালদো (৭%), কিলিয়ান এমবাপ্পে (৬%), সাদিও মানে (৪%), ফ্রাঙ্কি ডি ইয়ং (২%), মোহামেদ সালাহ (২%), রহিম স্টার্লিং (১%) ও অ্যালিসন বেকার (১%)।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

আইএমএফের শর্ত নয় জ্বালানি তেলের দাম বৃদ্ধি

জ্বালানি তেলের দাম বাড়ানোর ক্ষেত্রে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কোনো...

উত্তরাঞ্চলের কৃষির স্বপ্নপূরণে ‘কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়’

উত্তরাঞ্চলের কৃষিশিক্ষা, গবেষণা ও কৃষিভিত্তিক সম্ভাবনাকে এগিয়ে নেওয়ার লক্ষ্য...

একদিনে ৪ হত্যাকাণ্ড: কী ঘটেছিল?

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের...

২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা