খেলা

করোনার টেস্টিং কিট দিচ্ছেন সাকিব


স্পোর্টস ডেস্ক:

করোনাভাইরাসের কারণে অসহায় হয়ে পড়া খেটে খাওয়া মানুষের পাশে দাঁড়িয়েছেন বাংলাদেশের ক্রিকেটাররা। কিন্তু আইসিসি থেকে নিষিদ্ধ হবার কারণে এমন উদ্যোগে অংশ নিতে পারেননি বাংলাদেশের এই প্রাণভোমরা। তবে এই অলরাউন্ডার তার ব্যক্তিগত জায়গা থেকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। করোনাভাইরাস পরীক্ষার কিট দিচ্ছেন তিনি।

যুক্তরাষ্ট্রে স্বেচ্ছায় একটি হোটেলে কোয়ারেন্টিনে রয়েছেন এই সচেতন অলরাউন্ডার। এবার সেখান থেকেই তিনি দিয়েছেন টেস্টিং কিট দেওয়ার ঘোষণা। বাঁহাতি অলরাউন্ডারের ‘সাকিব আল হাসান ফাউন্ডেশন’ এর আগেও সুবিধাবঞ্চিতদের জন্য নানান কাজ করেছেন। করোনা এমন সংকটে এবার কনফিডেন্স গ্রুপের সঙ্গে মিলে টেস্টিং কিট দিতে যাচ্ছে।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সাকিব বলেন, ‘আমি খুবই গর্বের সঙ্গে আপনাদের জানাচ্ছি যে, কনফিডেন্স গ্রুপের সঙ্গে মিলে সাকিব আল হাসান ফাউন্ডেশন ২০ লাখ টাকার একটি তহবিল গঠন করেছে। এই তহবিল থেকে প্রাপ্ত অর্থ দিয়ে বেশ কিছু স্বনামধন্য হাসপাতাল ও মেডিক্যাল ইনস্টিটিউটকে টেস্টিং কিটের ব্যবস্থা করে দেওয়া হবে।’

ভবিষ্যতেও সাধারণ মানুষের পাশে থেকে কাজ করতে চান এই অলরাউন্ডার, ‘আমি কনফিডেন্স গ্রুপের সঙ্গে একজোট হয়ে মানুষের জীবনে পরিবর্তন আনার লক্ষ্যে আরও কাজ করার ইচ্ছা প্রকাশ করছি।’

উল্লেখ্য, জুয়ারির প্রস্তাব পেয়ে তা গোপন করায় আইসিসি দুই বছর নিষিদ্ধ করেছে সাকিবকে, যেখানে এক বছর আছে স্থগিত নিষেধাজ্ঞা। সব ধরনের ক্রিকেট কর্মকাণ্ড থেকে নিষিদ্ধ থাকায় জাতীয় দলের সতীর্থদের দানের সঙ্গে থাকা হচ্ছে না তার।

আইসিসি থেকে নিষেধাজ্ঞা আসায় মেনে নিতে পারেনি দেশ - বিদেশের দর্শকেরা। তার জন্য চোখের জল ফেলেছে কোটি কোটি বাঙালি।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

টানা হারে ডুলির আক্ষেপ

আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে সিঙ্গাপুরের কাছে ১-০ গোলে হেরেছে বাংলাদে...

নাহিদ রানার ফেরা নিয়ে শঙ্কা

দীর্ঘদিন মাঠের বাইরে থাকার পর কদিন বাদেই ২২ গজে বল হাতে ফেরার প্রস্তুতি নিচ্ছ...

ঘুরে দাঁড়ানোর প্রত্যয় হামজার

ফিফা আসিয়ান কাপে কাঙ্ক্ষিত জয় বা ফলাফল পক্ষে না এলেও লাল-সবুজের দলের ভবিষ্য...

পাকিস্তানে বাস থেকে নামিয়ে ফুটবলারদের মারধর, জিনিসপত্র লুট

আগ্নেয়াস্ত্র দেখিয়ে ফুটবলারদের বাসে লুট চালাল একদল...

ইয়ামাল ঝড়ে তছনছ ক্রোয়েশিয়া

উয়েফা নেশনস লিগের হাইভোল্টেজ ম্যাচে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন স্পেন নিজেদের চ...

ভারত ম্যাচে রাফিনিয়া বাদ

অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্রাজিলের প্রীতি ম্যাচ চলাকালীন মাঠেই ডান ঊরুতে অস্বস্ত...

এশীয় ক্রিকেটের বস হওয়ার দৌড়ে তামিম ইকবাল

মহসিন নকভি আর বেশি দিন এশীয় ক্রিকেট সংস্থার (এসিসি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা