খেলা

বাফুফের নির্বাচন পিছানোর সিদ্ধান্তে সায় দিলো ফিফা

বিশেষ সংবাদদাতা:
করোনাভাইরাসের কারণে নির্বাচন পিছিয়ে দেয়ার যে সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন সে সিদ্ধান্তকে অনুমোদন দিয়েছে ফিফা।

সম্প্রতি বাফুফেকে এ সংক্রান্ত একটি নির্দেশনা দিয়েছে বিশ্ব ফুটবলের অভিভাবক সংস্থাটি।

এ বিষয়ে বাফুফের সাধারণ সম্পাদক মো. আবু নাঈম সোহাগ জানান, চিঠিতে ফিফা জানিয়েছে, করোনাভাইরাস পরিস্থিতি স্বাভাবিক হলেই যেন আমরা সাধারণ সভা ও নির্বাচন সেরে ফেলি। কারণ, নির্বাচন কবে হবে তা নির্ভর করছে পরিস্থিতি কবে স্বাভাবিক হবে তার ওপর।

আগামী ২০ এপ্রিল বাফুফের সাধারণ সভা ও এজিএম হওয়ার কথা ছিল। নির্বাচন উপলক্ষ্যে গঠিত কমিশন সিদ্ধান্ত নিয়েছিল ৩ এপ্রিল তফসিল ঘোষণা করার। কিন্তু করোনাভাইরাসের কারণে সরকার অফিস-আদালত বন্ধ ঘোষণা করলে বাফুফে নির্বাচন স্থগিত করে দেয়।

৩০ এপ্রিল শেষ হবে বাফুফের বর্তমান কমিটির মেয়াদ। এর আগেই নির্বাচন করার বাধ্যবাধকতা রয়েছে। তাই বাফুফে নির্বাচন স্থগিত করলেও তার অনুমোদন প্রয়োজন ছিল ফিফার। ফিফা সে অনুমোদ দেয়ায় বাফুফের এখন ৩০ এপ্রিলের পর এজিএম ও নির্বাচন করার কোনো বাধা থাকলো না।

নতুন নির্বাচন না হওয়া পর্যন্ত বাফুফের বর্তমান কার্যনিবাহী কমিটি দায়িত্ব পালন করবে বলেও জানিয়েছে ফিফা।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

টানা হারে ডুলির আক্ষেপ

আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে সিঙ্গাপুরের কাছে ১-০ গোলে হেরেছে বাংলাদে...

নাহিদ রানার ফেরা নিয়ে শঙ্কা

দীর্ঘদিন মাঠের বাইরে থাকার পর কদিন বাদেই ২২ গজে বল হাতে ফেরার প্রস্তুতি নিচ্ছ...

ঘুরে দাঁড়ানোর প্রত্যয় হামজার

ফিফা আসিয়ান কাপে কাঙ্ক্ষিত জয় বা ফলাফল পক্ষে না এলেও লাল-সবুজের দলের ভবিষ্য...

পাকিস্তানে বাস থেকে নামিয়ে ফুটবলারদের মারধর, জিনিসপত্র লুট

আগ্নেয়াস্ত্র দেখিয়ে ফুটবলারদের বাসে লুট চালাল একদল...

ইয়ামাল ঝড়ে তছনছ ক্রোয়েশিয়া

উয়েফা নেশনস লিগের হাইভোল্টেজ ম্যাচে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন স্পেন নিজেদের চ...

ভারত ম্যাচে রাফিনিয়া বাদ

অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্রাজিলের প্রীতি ম্যাচ চলাকালীন মাঠেই ডান ঊরুতে অস্বস্ত...

এশীয় ক্রিকেটের বস হওয়ার দৌড়ে তামিম ইকবাল

মহসিন নকভি আর বেশি দিন এশীয় ক্রিকেট সংস্থার (এসিসি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা