খেলা

বাংলাদেশ দলের তৃতীয় দফার পাকিস্তান সফর স্থগিত

নিজস্ব প্রতিবেদন:

করোনাভাইরাস আতঙ্কের কারণে পাকিস্তান সফরের তৃতীয় ধাপ স্থগিত করেছে বাংলাদেশ। বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ও পাকিস্তান ক্রিকেট বোর্ড।

আগামী এপ্রিল মাসে তৃতীয় পর্বের জন্য ২৯ মার্চ করাচির যাওয়ার কথা ছিল বাংলাদেশ ক্রিকেট দলের। এসময় সিরিজের একমাত্র ওয়ানডে ম্যাচ ১ এপ্রিল এবং ৫ এপ্রিল থেকে দ্বিতীয় ও শেষ টেস্ট মাঠে গড়ানোর কথা ছিলো।

করোনাভাইারাসের কারণে বিশ্বব্যাপী ভ্রমণের ওপর নিষেধাজ্ঞা জারি করায় আপাতত এই সফর বাতিল করেছে বাংলাদেশ।

পাকিস্তানের ক্রিকেট বোর্ড- পিসিবি চাইছে দ্রুতই সিরিজি সম্পূর্ণ করতে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হওয়ায় শেষ ম্যাচটি ২০২১ সালের মার্চের মধ্যেই আয়োজন করতে হবে। না হলে দু’দলেরই পয়েন্ট জনিত সমস্যা হবে।

পাকিস্তান সফরের প্রথম ধাপে ২৪, ২৫ ও ২৭ জানুয়ারি ৩টি টি-টোয়েন্টি ম্যাচ, এরপর দ্বিতীয় ধাপে ৭ ফেব্রুয়ারি প্রথম টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হয়।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

ইয়ামাল ঝড়ে তছনছ ক্রোয়েশিয়া

উয়েফা নেশনস লিগের হাইভোল্টেজ ম্যাচে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন স্পেন নিজেদের চ...

দিল্লিতে বাংলাদেশসহ ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক

ভারতের রাজধানী দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার বিভিন্ন দেশে নিযুক্ত মার্কিন রাষ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, হাসপাতালে ১,৯৪৮

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা