খেলা

দর্শকশূণ্য ডিপিএল এ হাত মেলানো নিষেধ ক্রিকেটারদের

ক্রীড়া প্রতিবেদক:

করোনা ভাইরাস আতঙ্কের মধ্যে ১৫ মার্চ রবিবার থেকে শুরু হচ্ছে ঢাকার ক্রিকেটের সবচেয়ে জনপ্রিয় আসর ঢাকা প্রিমিয়ার লিগ(ডিপিএল)। তবে এবারের আসরে সৌজন্য হিসেবে দুই ক্রিকেটারের হাত মেলানো দৃশ্য দেখা যাবে না। সঙ্গে মাঠে থাকবে না কোনও দর্শক।

করোনা প্রতিরোধে সরাসরি কোনও নিষেধাজ্ঞা না দিলেও সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ক্রিকেটারদের এমন না করতে নিরুৎসাহিত করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

১৩ মার্চ শনিবার বিকেল ৪টায় করোনা ভাইরাস বিষয়ে অংশগ্রহণ করা প্রতিটি দলের সঙ্গে আলোচনা করে বিসিবি। এসময় ক্রিকেটারদের নিরাপত্তার স্বার্থে একে অপরের সঙ্গে করমর্দন এড়িয়ে চলার পরামর্শ দিয়েছেন বিসিবি কর্তারা।

বিসিবি প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী বলেন, হাত মেলানোর যেই প্রচলিত বিধান সেটা কিভাবে কমানো যায়, সে বিষয়ে আলোচনা হয়। আমাদের কিছু উপদেশ থাকবে দলগুলোর প্রতি। করোনা ভাইরাস নিয়ে যেসব পদক্ষেপ নেওয়া হচ্ছে, সেগুলোর নিয়েও আলোচনা হয়।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

দিল্লিতে বাংলাদেশসহ ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক

ভারতের রাজধানী দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার বিভিন্ন দেশে নিযুক্ত মার্কিন রাষ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, হাসপাতালে ১,৯৪৮

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা