খেলা

দর্শক বিহীন স্টেডিয়ামে হবে ভারতের আন্তর্জাতিক ক্রিকেট

স্পোর্টস ডেস্ক:

করোনাভাইরাসের কারণে দর্শক বিহীন স্টেডিয়ামে খেলা হওয়ার সিদ্ধান্ত এটিই প্রথম নয়। এর আগে ইতালিয়ান ফুটবল লিগেও একাধিক দর্শক বিহীন স্টেডিয়ামে খেলা গড়িয়েছে। তবে এবার খালি স্টেডিয়ামে আন্তর্জাতিক ক্রিকেট খেলার সিদ্ধান্তের কথা জানিয়েছে ভারত সরকার। করোনাভাইরাসের সংক্রমন ছড়িয়ে পড়া ঠেকাতে ভারতীয় পর্যটন ভিসা একমাসের জন্য স্থগিত করার পর দেশটির সরকারের পক্ষ থেকে বৃহস্পতিবার এমনটি জানানো হয়।

এক সংবাদ সম্মেলনে ভারতীয় খেলাধুলা বিষয়ক সচিব আরএস ঝুলানিয়া বলেন, সরকার চায় জাতীয় দলের সামনের ম্যাচগুলো খালি স্টেডিয়ামে হোক। এই মাসে শুরু হতে যাওয়া দক্ষিণ আফ্রিকার সঙ্গে ক্রিকেট সিরিজেও জনসমাগম এড়িয়ে যেতে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে বলে দাবি করেছে ভারতের এক কর্মকর্তা।

ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানায়, আগামী মাসে ভারতের ঘরোয়া ক্রিকেট ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ শুরু হওয়া নিয়ে এখনো কোন সিদ্ধান্ত নেয়া হয়নি। ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ আয়োজন করা হলে এটিও খালি স্টেডিয়ামে হতে পারে বলে আভাস দিয়েছেন লীগটির গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান ব্রিজেশ প্যাটেল।

ভারতে এখন পর্যন্ত ৬৮ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। বিশ্বের একশটিরও বেশি দেশে ছড়িয়ে পড়েছে প্রাণঘাতী এ ভাইরাস। এখন পর্যন্ত পুরো বিশ্বের এক লাখ ১৮ হাজার মানুষ আক্রান্ত হয়েছেন এবং মৃত্যু হয়েছে ৪ হাজার ২শ জনের। গত বছরের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইসের আবির্ভাব ঘটে।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

দিল্লিতে বাংলাদেশসহ ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক

ভারতের রাজধানী দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার বিভিন্ন দেশে নিযুক্ত মার্কিন রাষ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, হাসপাতালে ১,৯৪৮

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা