খেলা

স্মরণীয় জয়ে বিদায় অধিনায়ক মাশরাফি

সান ডেস্ক:
অধিনায়ক হিসেবে মাশরাফির বিদায়ী ম্যাচে রেকর্ডের বন্যা বইয়ে দিয়েছে বাংলাদেশ। জিম্বাবুয়ের বিরুদ্ধে জয়টা যেন একেবারেই অনুমেয়।

তিন ম্যাচের সিরিজে প্রথমটিতে দাপুটে জয় পেয়েছিল টাইগাররা। দ্বিতীয় ম্যাচে অবশ্য দারুণ প্রতিরোধ গড়ে ৪ রানে হেরেছিল সফরকারী জিম্বাবুয়ে। আজ সিরিজের শেষ ম্যাচেও ১২৩ রানের বড় জয়ে ৩-০ ব্যবধানে সফরকারীদের ধবলধোলাই করল মাশরাফি বাহিনী।

সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ৪৩ ওভার ব্যাটিং করে ৩২২ রানের বিশাল সংগ্রহ দাঁড় করায় স্বাগতিকরা। বৃষ্টি আইনে (ডাকওয়ার্থ লুইস স্টার্ন - ডিএলএস) শন উইলিয়ামসদের সামনে লক্ষ্য দাঁড়ায় ৩৪২ রানের।

ম্যাচ শুরুর ৩৩.২ ওভারের সময় সিলেটের আকাশ ভেঙে বৃষ্টি নামে। দুই ঘণ্টার বৃষ্টি থামায় ম্যাচের দৈর্ঘ্য কমে আসে ৪৩ ওভারে। তামিম ও লিটনের ঝোড়ো ও রেকর্ডময় ইনিংসের দেখা পায় বাংলাদেশ।

মাশরাফির অধিনায়কত্বের শেষদিনে ২৯২ রানের জুটি গড়েন এ দুজন। বৃষ্টির পরের ৫৮ বলে ১৪০ রান তোলেন তামিম-লিটন। ১৪৩ বলে ১৭৬ রান করেন লিটন। যা বাংলাদেশের ওয়ানডে ইতিহাসে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস। তামিম ১০৯ বলে ১২৮ রানে অপরাজিত থাকেন।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহকদের বেশি সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অ...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

দিল্লিতে বাংলাদেশসহ ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক

ভারতের রাজধানী দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার বিভিন্ন দেশে নিযুক্ত মার্কিন রাষ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, হাসপাতালে ১,৯৪৮

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা