খেলা

টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণা, নতুন মুখ নাসুম আহমেদ

ক্রীড়া প্রতিবেদক:

জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ক্রিকেট টিমের নেতৃত্বে আছেন যথারীতি মাহমুদউল্লাহ রিয়াদ।

আগামী ৯ ও ১১ মার্চ মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়াম অনুষ্ঠিত হবে দিবারাত্রির দুটি টি-টোয়েন্টি ম্যাচ। এবারের টি-টোয়েন্টি সিরিজে প্রথমবারের মতো জাতীয় দলের নতুন মুখ হিসেবে জায়গা পেলেন সিলেটের স্পিনার নাসুম আহমেদ।

২৫ বছর বয়সী এই বাঁহাতি স্পিনার সর্বশেষ খেলেন বিপিএলে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে। বঙ্গবন্ধু বিপিএলে ১৩ ম্যাচে ৬ উইকেট পান তিনি। ওভার প্রতি তার রানরেট ছিল ৭.২৬।

টি টোয়েন্টিতে কিপটে বোলিংয়ের জন্য নাসুমকে পাকিস্তানি স্পিনার ইমাদ ওয়াসিমের সঙ্গে তুলনা করেছিলেন চট্টগ্রাম চ্যালেঞ্জার্স কোচ পল নিক্সন।

এছাড়া পাকিস্তানের বিপক্ষে হওয়া সর্বশেষ সিরিজ থেকে বাদ পড়েন নাজমুল হোসেন শান্ত, মোহাম্মদ মিঠুন ও রুবেল হোসেন। তাদের পরিবর্তে দলে ঢুকেছেন মুশফিকুর রহীম, সাইফউদ্দিন। এবার পেস অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিনসহ মোট পাঁচ ‘বিশেষজ্ঞ’ পেসার দলে রেখেছেন নির্বাচকরা।

এক মাসের সফরে বর্তমানে বাংলাদেশে অবস্থান করছে জিম্বাবুয়ে ক্রিকেট দল। সফরের শুরুতে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে একমাত্র টেস্টে বাংলাদেশের কাছে হেরে যায় সফরকারী জিম্বাবুয়ে।

এরপর ওয়ানডে সিরিজ খেলতে এখন সিলেটে রয়েছে দুই দল। সেখানে প্রথম দুই ওয়ানডে জিতে সিরিজ নিজেদের করে নেয় স্বাগতিকরা। আগামীকাল অনুষ্ঠিত হবে শেষ ওয়ানডে। তারপরই দুই ম্যাচের টি-টোয়েন্টি খেলতে ঢাকায় ফিরে আসবে দুইদল।

টি-টোয়েন্টিতে বাংলাদেশ স্কোয়াড :
মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, নাঈম শেখ, লিটন কুমার দাশ, মুশফিকুর রহিম, আফিফ হোসেন ধ্রুব, সাইফ উদ্দিন, মাহাদি হাসান, আমিনুল ইসলাম বিপ্লব, মুস্তাফিজুর রহমান, শফিউল ইসলাম, আল-আমিন হোসেন, হাসান মাহমুদ ও নাসুম আহমেদ।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহকদের বেশি সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অ...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

দিল্লিতে বাংলাদেশসহ ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক

ভারতের রাজধানী দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার বিভিন্ন দেশে নিযুক্ত মার্কিন রাষ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, হাসপাতালে ১,৯৪৮

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা