খেলা

বার্সাকে হারিয়ে শীর্ষে রিয়াল

ক্রীড়া ডেস্ক:

দ্রৌপদীর লড়াইয়ের আরেক নাম এল ক্লাসিকো। গতরাতে এল ক্লাসিকো যেন উত্তেজনার সবটুকুই জমিয়ে রেখেছিল দর্শকদের জন্য। বিজয়ের মালা উঠেছে রিয়াল মাদ্রিদের গলায়। লা লিগায় ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে রিয়ালের কাছে ২-০ গোলে হেরেছে বার্সেলোনা। এ জয়ে পয়েন্ট তালিকায় বার্সাকে টপকে আবারও এক নম্বরে উঠে এলো রিয়াল।

গত সপ্তাহে লা লিগায় লেভান্তের কাছে হারের পর চ্যাম্পিয়নস লিগে ম্যানচেস্টার সিটির কাছে হারের কারণে চাপে ছিলো রিয়াল। তাই খোলস ছেড়ে বেরিয়ে আসতেই হলো রিয়ালকে।

বার্সেলোনার ৪-৩-৩ ফরমেশনের বদলে মিডফিল্ডে চারজন রেখে খেলেছে। প্রথমার্ধে এই ফরমেশনে সফল হলেও দ্বিতীয়ার্ধে সেটা ধরে রাখতে পারেনি।

বার্সা গোলের কাছে গিয়েও দুবার ব্যর্থ হয়েছে জাল কাঁপাতে। মেসি ও আর্থার মেলোর শট রুখে দিয়েছেন রিয়ালে গোকিপার কোর্তোয়া।

বিরতির পর আক্রমণের পসরা সাজিয়ে বসে রিয়াল মাদ্রিদ। সফলতা আসে ৭১ মিনিটে। টনি ক্রুসের কাছ থেকে বল পেয়ে গোল বার মুখে শট করেন ভিনিসিয়াস জুনিয়র। শটটি জেরার্ড পিকের গায়ে লেগে বল জড়ায় জালে। যোগ করা সময়ে ৯২ মিনিটে শেষ পেরেকটি ঠুকেছেন মারিয়ানো।

লিগে ২৬ ম্যাচে ৫৬ পয়েন্ট নিয়ে শীর্ষে উঠে আসে রিয়াল মাদ্রিদ। সমান ম্যাচে ৫৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে নেমে যায় বার্সেলোনা।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দিল্লিতে বাংলাদেশসহ ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক

ভারতের রাজধানী দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার বিভিন্ন দেশে নিযুক্ত মার্কিন রাষ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, হাসপাতালে ১,৯৪৮

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা