খেলা
ইংলিশ প্রিমিয়ার লীগ

অবশেষে ৪৪ ম্যাচ পর হারল লিভারপুল!

ক্রীড়া ডেস্ক:

অবশেষে থামল লিভারপুলের জয় রথ। টানা ৪৪ ম্যাচ অপরাজিত থেকে ইংলিশ প্রিমিয়ার লীগে উড়তে থাকা লিভারপুলকে টেনে মাটিতে নামাল পুঁচকে ওয়াটফোর্ড। অল রেডদের ৩-০ গোলে হারিয়েছে তলানির দল ওয়াটফোর্ড, যারা কিনা ইংলিশ প্রিমিয়ার লিগে পয়েন্ট তালিকার ১৭ নম্বরে! ১৯৮৫ সালের পর রেলিগেশন অঞ্চলে থাকা কোন দল টেবিল টপারকে এত বড় ব্যবধানে হারাল।

তাদের সর্বশেষ হার ছিল ২০১৯ সালের জানুয়ারিতে, ম্যানচেস্টার সিটির বিপক্ষে। ইংলিশ প্রিমিয়ার লীগে কোনো দলের সর্বোচ্চ সময় ধরে অপরাজিত থাকার রেকর্ড এটা। টানা ১৮ ম্যাচ জিতে নিজেদের রেকর্ড স্পর্শ করেছিল লিভারপুল। এ হারে সেটি ছাড়িয়ে যাওয়া হলো না তাদের।

এরআগে ২০১৭ সালে ওয়েস্ট হ্যাম ইউনাইটেডকে ৩-২ গোলে হারিয়ে ম্যানচেস্টার সিটি গড়েছিল টানা ১৮ জয়ের রেকর্ড।

প্রিমিয়ার লিগে ২০০৩ সালের মে থেকে ২০০৪ সালের অক্টোবর পর্যন্ত টানা ৪৯ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড গড়েছিল আর্সেনাল। সেই রেকর্ডটারও দ্বারপ্রান্তে গিয়ে হোচট খেল লিভারপুল।

শনিবার ঘরের মাঠে শুরু থেকেই আক্রমণাত্মক ওয়াটফোর্ড। গোলশূন্য প্রথমার্ধের পর ৫৪তম মিনিটে স্বাগতিকদের এগিয়ে দেন ইসমাইলা সার। ছয় মিনিট পর সেনেগালিজ ফরোয়ার্ডের গোলে ২-০ ব্যবধানে এগিয়ে যায় ওয়াটফোর্ড। ৭২ মিনিটে স্কোরলাইন ৩-০ করেন ইংলিশ স্ট্রাইকার ট্রয় ডেনি।

এ হারের পরও শীর্ষস্থান অটুট আছে লিভারপুলের। ২৮ ম্যাচে ৭৯ পয়েন্ট তাদের। ২৭ ম্যাচে ৫৭ পয়েন্ট নিয়ে তালিকার দুইয়ে ম্যানচেস্টার সিটি। আর ২৮ ম্যাচে ২৭ পয়েন্ট নিয়ে ১৭তম স্থানে আছে ওয়াটফোর্ড।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দিল্লিতে বাংলাদেশসহ ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক

ভারতের রাজধানী দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার বিভিন্ন দেশে নিযুক্ত মার্কিন রাষ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, হাসপাতালে ১,৯৪৮

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা