খেলা

অধিনায়ক হিসেবে মাশরাফির শেষ সিরিজ!

ক্রীড়া ডেস্ক:

গত বছর বিশ্বকাপ থেকে ফিরে আর কোন ম্যাচে দেখা যায়নি অধিনায়ক মাশরাফি বিন মর্তুজাকে। তার ওয়ানডে সিরিজ খেলা নিয়ে শুরু হয়েছিল এক প্রকার সংশয়। তবে বুধবার (১৯ ফেব্রুয়ারি) বোর্ড মিটিংয়ে সব সংশয়ের জট খুললো। বোর্ড মিটিং শেষে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন জানালেন জিম্বাবুয়ের বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজে মাশরাফি খেলবেন এবং দলের নেতৃত্ব দিবেন। তবে মাশরাফির এটাই শেষ সিরিজ কিনা সে ব্যাপারে কোন কিছু স্পষ্ট করেননি।

বিসিবি বোর্ড সভায় টেস্ট অধিনায়ক মুমিনুল হক, মুশফিকুর রহিম ও তামিম ইকবালের সঙ্গে কথা বলেছেন বিসিবি সভাপতি। জিম্বাবুয়ের বিপক্ষে আগামী ২২ ফেব্রুয়ারী থেকে শুরু হতে যাওয়া টেস্ট সিরিজ নিয়েও একান্তে কথা বলেছেন নাজমুল হাসান পাপন।

সেখানেই মাশরাফির বিষয় নিয়ে কথা বলেন বিসিবি বস। মাশরাফির ওয়ানডে সিরিজ খেলা নিয়ে আজ দুপর পর্যন্ত একটা ধোঁয়াশা ছিল। কারণ ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান আর প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু নিশ্চিত করে বলতে পারেননি মাশরাফি জিম্বাবুয়ের সাথে ওয়ানডে সিরিজ খেলবেন কিনা?

বোর্ড মিটিং শেষে নাজমুল হাসান পাপন বলেন, ‘জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে মাশরাফি খেলবেন এবং দলের নেতৃত্ব দিবে। বিসিবি প্রধান বলেন অধিনায়ক হিসেবে এটাই হবে মাশরাফির শেষ সিরিজ।’

তবে এ নিয়ে কোন মন্তব্য করেননি মাশরাফি। বোঝাই যাচ্ছিল বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের মধ্যস্থতা ছাড়া মাশরাফি ইস্যুর জট খুলবে না। কয়েকদিন ধরে শেরে বাংলায় জিম করার পাশাপাশি নিজে থেকে বোলিং অনুশীলন করছেন মাশরাফি। বোর্ড প্রধানের সঙ্গে ইতিবাচক কথা হয়েছে বলেই তিনি হয়তো অনুশীলন করছেন। তারই আলোকে শেরে বাংলায় ‘গুঞ্জন ’ মাশরাফির খেলা নিয়ে যে সংশয় ছিল, তা কেটে গেছে।

নড়াইল এক্সপ্রেস সিলেটে যে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ হবে, তাতে খেলতে রাজি হয়েছেন। বোর্ড মিটিং শেষে এমনটাই জানালেন নাজমুল হাসান পাপন।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহকদের বেশি সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ইয়ামাল ঝড়ে তছনছ ক্রোয়েশিয়া

উয়েফা নেশনস লিগের হাইভোল্টেজ ম্যাচে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন স্পেন নিজেদের চ...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

দিল্লিতে বাংলাদেশসহ ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক

ভারতের রাজধানী দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার বিভিন্ন দেশে নিযুক্ত মার্কিন রাষ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, হাসপাতালে ১,৯৪৮

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা