খেলা

এবার পুরস্কারে ইতিহাস গড়লেন মেসি

ক্রীড়া ডেস্ক:

ফুটবলের ছোট্ট জাদুকর বার্সেলোনার আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি যেন মাঠে নামেন সবাইকে চমকে দিতে। একের পর এক নতুন রেকর্ড করা যেন অভ্যাসে পরিণত হয়েছে তার। মাঠে নামলেই গোল করে কিংবা করিয়ে নতুন কীর্তি গড়েন তিনি। কিন্তু এবার কোন গোল থেকে নয়, বর্ষসেরা ক্রীড়াবিদের পুরস্কার জিতে রেকর্ড করেছেন লিও।

সোমবার (১৭ ফেব্রয়ারি) জার্মানির বার্লিনে ২০১৯ সালের বর্ষসেরা ক্রীড়াবিদের পুরস্কারের মঞ্চে সেই ইতিহাস দেখল বিশ্ব। প্রথম ফুটবলার হিসেবে লিওনেল মেসি জিতে নিয়েছেন লরিয়াস বর্ষসেরা ক্রীড়াবিদের পুরস্কার। শুধু তাই নয় কোনো দলীয় খেলা থেকে প্রথম ক্রীড়াবিদ হিসেবে এ পুরস্কার জেতার কৃতিত্ব দেখালেন আর্জেন্টাইন সুপারস্টার। তবে মেসি একা জিততে পারেননি এ পুরস্কার। ফর্মুলা ওয়ান তারকা লুইস হ্যামিল্টনের সঙ্গে যৌথভাবে এ পুরস্কার জেতেন তিনি। এ নিয়ে ২০ বছরের ইতিহাসে প্রথমবার যৌথভাবে বর্ষসেরা ক্রীড়াবিদ হয়েছেন দুজন। তবে ছুটিতে থাকায় নিজ হাতে পুরস্কার নেয়া হয়নি লিওনেল মেসির।

মেসি-হ্যামিল্টনের রেকর্ড গড়ার রাতে সঙ্গী ছিলেন আরেক কিংবদন্তি শচীন টেন্ডুলকারও। গত ২০ বছরের সেরা ক্রীড়া মুহূর্তের পুরস্কারটি জিতেছেন শচীন।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহকদের বেশি সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ইয়ামাল ঝড়ে তছনছ ক্রোয়েশিয়া

উয়েফা নেশনস লিগের হাইভোল্টেজ ম্যাচে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন স্পেন নিজেদের চ...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

দিল্লিতে বাংলাদেশসহ ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক

ভারতের রাজধানী দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার বিভিন্ন দেশে নিযুক্ত মার্কিন রাষ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, হাসপাতালে ১,৯৪৮

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা