জাতীয়

করোনামুক্ত ৩৫ বিচারক

নিজস্ব প্রতিবেদক :

বিশ্ব মহামারি করোনাভাইরাসে আক্রান্ত নিম্ন আদালতের ৩৫ জন বিচারক সম্পূর্ণ সুস্থ হয়েছেন বলে জানা গেছে।

শুক্রবার ১০ জুলাই আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়।

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের অধীন আইন ও বিচার বিভাগ কর্তৃক পরিচালিত করোনা মনিটরিং ডেস্কের গতকাল বৃহস্পতিবার রাত ১০টা পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী, নিম্ন আদালতে করোনাভাইরাসজনিত রোগ কোভিড-১৯ এ মোট আক্রান্ত হয়েছেন ২৬৮ জন। আক্রান্তদের মধ্যে ৫১ জন বিচারক এবং ২১৭ জন কর্মচারী।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আক্রান্ত বিচারকদের মধ্যে করোনাভাইরাস জয় করে সম্পূর্ণ সুস্থ হয়েছেন ৩৪ জন। এছাড়া গতকাল মাগুরা জেলা জজের করোনা নেগেটিভ রিপোর্ট এসেছে। তিনি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। দ্বিতীয়বার করোনা নেগেটিভ রিপোর্ট না পাওয়া পর্যন্ত তিনি হাসপাতালেই থাকবেন।

আক্রান্ত বিচারকদের মধ্যে মৃত্যুবরণ করেছেন একজন এবং অন্যরা বাসায় চিকিৎসা নিচ্ছেন। আক্রান্ত কর্মচারীদের মধ্যে সুস্থ হয়েছেন ৮৩ জন, মৃত্যুবরণ করেছেন একজন। এছাড়া ১৩৩ জন হাসপাতাল ও বাসায় চিকিৎসা নিচ্ছেন।

নওগাঁ জেলা জজ আদালতের একজন কর্মচারী করোনা উপসর্গ নিয়ে মারা গেলেও তার করোনা নেগেটিভ রিপোর্ট পাওয়া গেছে।

গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয়, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক মনিটরিং ডেস্কের রিপোর্ট প্রতিদিন পর্যবেক্ষণ করছেন এবং আক্রান্তদের খোঁজ-খবর রাখছেন। এজন্য আইন ও বিচার বিভাগের সচিব মো. গোলাম সারওয়ার প্রতিদিনের রিপোর্ট রাত ১০টার মধ্যে আইনমন্ত্রীকে অবহিত করছেন এবং মন্ত্রীর পরামর্শ অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করছেন।

উল্লেখ্য, দেশের নিম্ন আদালতের সব বিচারক বা সহায়ক কর্মকর্তা-কর্মচারীর করোনাভাইরাস সংক্রান্ত তথ্য জানতে চেয়ে গত ১৪ জুন সুপ্রিম কোর্ট প্রশাসন থেকে সারাদেশে চিঠি দেয়া হয়। এই চিঠির পর থেকে সারাদেশ থেকে তথ্য পাঠানো হচ্ছে সুপ্রিম কোর্টে।

সুপ্রিম কোর্টের স্পেশাল অফিসার মোহাম্মদ সাইফুর রহমান জানান, সুপ্রিম কোর্ট থেকে আক্রান্ত বিচারক ও কর্মচারীর চিকিৎসা বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশনা দেয়া হয়েছে। সুপ্রিম কোর্ট থেকে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে এবং সময়মতো সব তথ্য প্রধান বিচারপতিকে অবহিত করা হচ্ছে।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

আইএমএফের শর্ত নয় জ্বালানি তেলের দাম বৃদ্ধি

জ্বালানি তেলের দাম বাড়ানোর ক্ষেত্রে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কোনো...

উত্তরাঞ্চলের কৃষির স্বপ্নপূরণে ‘কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়’

উত্তরাঞ্চলের কৃষিশিক্ষা, গবেষণা ও কৃষিভিত্তিক সম্ভাবনাকে এগিয়ে নেওয়ার লক্ষ্য...

একদিনে ৪ হত্যাকাণ্ড: কী ঘটেছিল?

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা