জাতীয়

বাংলাদেশের ১৫১ যাত্রীকে ফিরিয়ে দিলো ইতালি

নিজস্ব প্রতিবেদক:

বাংলাদেশ থেকে কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটের ১৫১জন যাত্রীকে প্রবেশের অনুমতি দেয়নি ইতালি। রোমের ফিউমিসিনো বিমানবন্দরে কাতার এয়ারওয়েজের ফ্লাইটে থাকা যাত্রীদের বিমান থেকে নামতে দেওয়া হয়নি। একদিন আগেই ইতালি সরকার ঘোষণা দিয়েছিলো বাংলাদেশ থেকে সব ধরনের ফ্লাইট বন্ধ থাকবে। এদিকে কাতার এয়ারওয়েজ জানিয়েছে এসব যাত্রীদের বাংলাদেশে ফিরিয়ে আনা হবে।

জানা গেছে, সম্প্রতি বাংলাদেশ থেকে কয়েকটি চার্টার্ড ফ্লাইট পরিচালনা করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। এসব ফ্লাইটে যাওয়া যাত্রীদের মধ্যে করোনায় আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়। সর্বশেষ ৬ জুলাই বাংলাদেশ থেকে রোমে যাওয়া একটি ফ্লাইটের উল্লেখযোগ্য সংখ্যক যাত্রীর শরীরে করোনা শনাক্ত হয়। এরপর বাংলাদেশের সঙ্গে সব ধরনের ফ্লাইট বাতিলের ঘোষণা দিয়েছে ইতালি।

এদিকে স্বাস্থ্য বিধি ও বেবিচকের নীতিমালা অনুসরণ করে ১৬ জুন থেকে সীমিত পরিসরে যুক্তরাজ্য ও কাতারে আন্তর্জাতিক রুটে বিমান চলাচল শুরু হয়। বাংলাদেশ থেকে কাতার এয়ারওয়েজ কাতার হয়ে বিভিন্ন দেশে যাত্রীদের নিয়ে যায়। এর মধ্যে ইতালি অন্যতম গন্তব্য।

কাতার এয়ারওয়েজ জানিয়েছে, ফ্লাইটি ঢাকা থেকে সরাসরি রোমে যায়নি। ঢাকা থেকে কিছু যাত্রী কাতারে ট্রানিজিট হয়ে রোমে গিয়েছে। বাংলাদেশ থেকে সরাসরি ফ্লাইট না হওয়া তারা বাংলাদেশি যাত্রীদের পরিবহন করেছে।

তবে বাংলাদেশ থেকে যাওয়া যাত্রীদের ফের ঢাকায় ফিনিয়ে আনা হবে বলে জানিয়েছেন হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কাতার এয়ারওয়েজের স্টেশন ম্যানেজার দেবিন জান্নাত মল্লিক। তিনি বলেন, আমাদের জানা ছিলো না যে বাংলাদেশ থেকে কোনও যাত্রী ইতালি নেওয়া যাবে না। যেহেতু দেশটির নিষেধাজ্ঞা আছে, তাই সেসব যাত্রীদের আমরা ফিরিয়ে আনবো। নিষেধাজ্ঞা যতদিন থাকবে ততদিন আর বাংলাদেশ থেকে ইতালিতে কোনও যাত্রী নেওয়া হবে না।

এর আগে গত ১৮ জুন বাংলাদেশ থেকে একটি বিশেষ ফ্লাইট দক্ষিণ কোরিয়ায় যায়। সেই ফ্লাইটের ১১জন যাত্রীর শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়। এ কারণে ২৩ জুন থেকে বাংলাদেশিদের অনির্দিষ্টকালের জন্য ভিসা দেওয়া স্থগিত করে দেশটি। এছাড়া, চীন, জাপানও করোনাভাইরাসে আক্রান্ত যাত্রী পাওয়ায় বাংলাদেশ থেকে ফ্লাইটে নিষেধাজ্ঞা দিয়েছিল।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

বাবার বকুনিতে বাড়ি ছেড়ে ৭ দিন পর স্টেশনে আব্দুল্লাহ

রাজধানীর হাজারীবাগে পড়ালেখা নিয়ে বাবার বকুনি খেয়ে রাগ করে বাসা থেকে বের হয়ে য...

হামে আরও ২ মৃত্যু, প্রাণহানি ১০৬৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ ন...

রাতে ১৩ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদ...

চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা