জাতীয়

সরকারি চাকুরীজীবীদের ঈদ বোনাস নিয়ে দোটানা

নিজস্ব প্রতিনিধি:

আসন্ন ঈদুল আজহায় সরকারি চাকরিজীবীদের বোনাস নিয়ে মহাচিন্তায় পড়েছে হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয়। রোববার (৫ জুলাই) চূড়ান্ত সিদ্ধান্তের জন্য অর্থ মন্ত্রণালয়ের কাছে হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয় থেকে পাঠানো এক চিঠিতে এই দুশ্চিন্তার বিষয়টি তুলে ধরা হয়েছে।

অর্থ সচিবের কাছে হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয় থেকে পাঠানো চিঠিতে বলা হয়েছে, অর্থ মন্ত্রণালয়ের সর্বশেষ স্মারক অনুযায়ী, যে মাসে উৎসব অনুষ্ঠিত হবে তার পূর্ববর্তী মাসে আহরিত মূল বেতনের সমপরিমাণ অর্থ সরকারি কর্মকর্তা-কর্মচারীরা উৎসব ভাতা হিসেবে পাবেন। পেনশনারদের উৎসব ভাতা প্রদানের ক্ষেত্রেও পূর্ববর্তী মাসের আহরিত পেনশনের সমপরিমাণ উৎসব ভাতা প্রদানের অনুরূপ নির্দেশনা রয়েছে।

অর্থ সচিবকে লেখা ওই চিঠিতে বলা হয়েছে, ১ আগস্ট অনুষ্ঠিত হলে সরকারি চাকরিজীবীরা ঈদের বোনাস বেশি পাবেন। আর ৩১ জুলাই হলে কম পাবেন। চাঁদ ওঠার ওপর ভিত্তি করে আসন্ন পবিত্র ঈদুল আজহা ৩১ জুলাই ঈদ হলে সরকারি চাকরিজীবীরা ঈদ বোনাস পাবেন জুন মাসের মূল বেতনের সমপরিমাণ।

অতিরিক্ত হিসাব মহানিয়ন্ত্রক (হিসাব ও পদ্ধতি) মোহাম্মদ মমিনুল হক ভূইয়া স্বাক্ষরিত চিঠিতে বলা আছে, ২০১৫ সালের বেতন স্কেল অনুযায়ী সরকারি চাকরিজীবীদের ১ জুলাই থেকে বার্ষিক ৫ শতাংশ ইনক্রিমেন্ট কার্যকর হয়। সেই হিসেবে ১ আগস্ট ঈদ হলে তারা বোনাস বেশি পাবেন। এখন কোন তারিখে ঈদ ধরে বোনাস দেওয়া হবে সেটা নির্ধারণে জটিলতা সৃষ্টি হয়েছে বলে মনে করছে হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয়ও।

এ বিষয়ে হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয়ের মতামত হলো, ঈদুল আজহা অনুষ্ঠিত হওয়ার সম্ভাব্য তারিখ ১ আগস্ট ধরে বার্ষিক বর্ধিত বেতনসহ জুলাই মাসে গৃহীত মূল বেতনের বা পেনশনের ভিত্তিতে ঈদুল আজহার উৎসব ভাতা প্রদান করা যেতে পারে। আর ঈদুল আজহা যদি ৩১ জুলাই হয় তাহলে পরবর্তী মাসের বেতন বা পেনশন থেকে সমন্বয় করা যেতে পারে।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

বাবার বকুনিতে বাড়ি ছেড়ে ৭ দিন পর স্টেশনে আব্দুল্লাহ

রাজধানীর হাজারীবাগে পড়ালেখা নিয়ে বাবার বকুনি খেয়ে রাগ করে বাসা থেকে বের হয়ে য...

হামে আরও ২ মৃত্যু, প্রাণহানি ১০৬৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ ন...

রাতে ১৩ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদ...

চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা