জাতীয়

মুগদা জেনারেল হাসপাতালের দুই আনসার প্রত্যাহার

নিজস্ব প্রতিবেদক:

রোগীর স্বজন ও সাংবাদিকদের মারধরের কারণে দুই আনসার সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। তাদের প্রত্যাহার করে জোন কমান্ডারের অফিসে সংযুক্ত করা হয়েছে।

শনিবার (৪ জুলাই) আনসার বাহিনীর উপপরিচালক মেহেনাজ তাবাসসুম রেবিন এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘আনসার সদস্য দুজনকে প্রাথমিকভাবে প্রত্যাহার করা হয়েছে। তাদের জোন কমান্ডারের অফিসে সংযুক্ত করা হয়েছে। এখন তাদের বিরুদ্ধে তদন্ত হবে। পরবর্তীতে তদন্ত অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।’

এই আনসার কর্মকর্তা বলেন, ‘হাসপাতাল কর্তৃপক্ষের সিদ্ধান্তের কথা আনসার সদস্যরা রোগী ও স্বজনদের জানিয়েছিল। তখন উভয়ের উত্যক্ত বাক্যবিনিময়ের পর এই ঘটনাটি ঘটে। যা কোনওভাবেই গ্রহণযোগ্য নয়। যা ঘটেছে সেটি তদন্ত করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।’

শুক্রবার (০৩ জুলাই) সকালে রাজধানীর মুগদা জেনারেল হাসপাতালের সামনে ক্যান্সার আক্রান্ত এক মা তার ছেলে শাওনকে নিয়ে কোভিড-১৯ পরীক্ষা করাতে আসেন। ৪০ জনের নমুনা নেওয়ার কথা থাকলেও ৩৪ জনের নমুনা নেওয়ার পর আর টিকিট না দিয়ে সেদিনের কাজ আনসারের মাধ্যমে সমাপ্ত ঘোষণা করে হাসপাতাল কর্তৃপক্ষ।

এনিয়ে আনসারদের সঙ্গে শাওনের উত্যক্ত বাক্যবিনিময় হয়। সেই ছবি সাংবাদিকরা তুলতে গেলে তাদেরও ওপরও আনসার সদস্যরা চড়াও হয়। এরপর শাওনকে টেনে হেঁচড়ে হাসপাতালের ভেতরে নিয়ে যায়। তাকে মারধর করে।

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

বাবার বকুনিতে বাড়ি ছেড়ে ৭ দিন পর স্টেশনে আব্দুল্লাহ

রাজধানীর হাজারীবাগে পড়ালেখা নিয়ে বাবার বকুনি খেয়ে রাগ করে বাসা থেকে বের হয়ে য...

হামে আরও ২ মৃত্যু, প্রাণহানি ১০৬৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ ন...

রাতে ১৩ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদ...

চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা