জাতীয়

বাংলাদেশকে ৩০৪ কোটি অর্থ সহায়তা দেবে ইইউ

সান নিউজ ডেস্ক:

করোনা মোকাবিলা ও রোহিঙ্গাদের জীবনের মান উন্নয়নে বাংলাদেশকে ৩০৪ কোটি টাকা সহায়তার ঘোষণা দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।

বৃহস্পতিবার (২ জুলাই) রোহিঙ্গাদের জন্য বাংলাদেশ সরকারকে এ অর্থ সাহায্য দেয়ার ঘোষণা দেয় ইউরোপীয় ইউনিয়ন।

ইইউ’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কক্সবাজারে থাকা বাংলাদেশি ও সেখানে রোহিঙ্গা ক্যাম্পগুলোর উন্নয়নে এ অর্থ ব্যয় করা হবে। প্রায় ১ মিলিয়ন বা ১০ লাখ রোহিঙ্গাকে আশ্রয় দেয়া বাংলাদেশকে সহায়তা করতেই মূলত এ অর্থ সাহায্য দেয়ার ঘোষণা করেছে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলো।

ঘোষিত এ অর্থের ১২ মিলিয়ন ইউরো বা ১১৪ কোটি টাকা কোভিড-১৯ মোকাবিলায় ব্যবহার করা হবে। বাকি ২০ মিলিয়ন ইউরো বা ১৯০ কোটি টাকা বাংলাদেশের প্রান্তিক গোষ্ঠী ও রোহিঙ্গাদের মৌলিক অধিকার যেমন খাদ্য, শিক্ষা, পুষ্টি, পানি, পয়নিষ্কাশন ব্যবস্থা নিশ্চিতের কাজে ব্যবহার করা হবে।

এ বিষয়ে ঢাকায় নিযুক্ত ইইউ রাষ্ট্রদূত রেনজে তেরিন্ক জানান, এই ৩২ মিলিয়ন ইউরো মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের আশ্রয় দেয়া বাংলাদেশের অব্যাহত মানবিকতার ক্ষেত্রে অবদান রাখবে।

এটি কোভিড-১৯ মোকাবিলায় ইউরোপীয় দেশগুলোর পক্ষ থেকে বাংলাদেশের কক্সবাজারের অধিবাসী ও রোহিঙ্গাদের জন্য দেয়া হয়েছে।

সান নিউজ /সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

বাবার বকুনিতে বাড়ি ছেড়ে ৭ দিন পর স্টেশনে আব্দুল্লাহ

রাজধানীর হাজারীবাগে পড়ালেখা নিয়ে বাবার বকুনি খেয়ে রাগ করে বাসা থেকে বের হয়ে য...

হামে আরও ২ মৃত্যু, প্রাণহানি ১০৬৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ ন...

রাতে ১৩ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদ...

চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা