জাতীয়

শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌরুটে ফের শুরু ফেরি চলাচল

মাদারীপুর প্রতিনিধি :

মঙ্গলবার ৩০ জুন সন্ধ্যায় চ্যানেলের ডুবোচরে একটি রো রো ফেরি বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর আটকা পড়ায় প্রায় ২ দিন বন্ধ থাকে কাঁঠালবাড়ী-শিমুলিয়া নৌরুটে ফেরি চলাচল।

আজ বৃহস্পতিবার ভোর থেকে আবার এ রুটে সীমিত আকারে শুরু হয় ফেরি চলাচল।

ফেরি বন্ধ থাকায় শিবচরের কাঁঠালবাড়ী ঘাটে নদীপারের অপেক্ষায় থাকে ছয় শতাধিক যানবাহন।

কাঁঠালবাড়ী ঘাট সূত্র জানিয়েছে, পদ্মায় তীব্র স্রোত থাকায় ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। ডাম্প ফেরিগুলো বেশিরভাগ সময় বন্ধ থাকছে। নৌরুটের ১৮টি ফেরির মধ্যে তিনটি রো রোসহ মাত্র সাতটি ফেরি চলাচল করছে।

আর মঙ্গলবার সন্ধ্যায় ডুবোচরে যে রো রো ফেরিটি আটকা পড়ে তা উদ্ধার হয়েছে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থার (বিআইডাব্লিউটিসি) কাঁঠালবাড়ী ঘাটের ব্যবস্থাপক আব্দুল আলীম এসব তথ্যের সত্যতা নিশ্চিত করেন।

তিনি বলেন, ভোর থেকে ফেরি চলাচল শুরু করেছে। তবে ডুবোচর ও প্রচণ্ড স্রোতে চলাচল ব্যাহত হচ্ছে। বর্তমানে নৌরুটে সাতটি ফেরি চলছে বলে জানা গেছে।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

বাবার বকুনিতে বাড়ি ছেড়ে ৭ দিন পর স্টেশনে আব্দুল্লাহ

রাজধানীর হাজারীবাগে পড়ালেখা নিয়ে বাবার বকুনি খেয়ে রাগ করে বাসা থেকে বের হয়ে য...

হামে আরও ২ মৃত্যু, প্রাণহানি ১০৬৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ ন...

রাতে ১৩ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদ...

চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা