জাতীয়

বাংলাদেশকে এক বিলিয়ন ইয়েন দিচ্ছে জাপান

নিজস্ব প্রতিবেদক:

চলমান বৈশ্বিক মহামারি করোনাভাইরাস (কোভিড-১৯) মোকাবিলায় বাংলাদেশকে এক বিলিয়ন জাপানি ইয়েন অনুদান হিসেবে দিচ্ছে জাপান সরকার।

অর্থ মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

সম্প্রতি এ বিষয়ে খসড় এক্সচেঞ্জ অব নোটসের ওপর মতামত ও অনাপত্তি চেয়ে অর্থ সচিবের নিকট চিঠি দিয়েছে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ।

চিঠিতে বলা হয়, বর্তমান করোনাভাইরাসের প্রভাবে উদ্ভূত পরিস্থিতিতে জাপান সরকার বাংলাদেশ সরকারকে এক বিলিয়ন জাপানি ইয়েন সহায়তা প্রদানের আগ্রহ প্রকাশ করেছে।

এক বিলিয়ন জাপানি ইয়েন এক্সচেঞ্জ রেট অনুযায়ী বাংলাদেশি মুদ্রায় দাঁড়ায় প্রায় ৭৮ কোটি ৯৩ লাখ টাকা। অনুদান গ্রহণে বাংলাদেশ সরকারের নীতিগত সম্মতিও জানানো হয়েছে জাপানকে।

চিঠিতে আরও বলা হয়, জাপান দূতাবাস হতে উক্ত অনুদান প্রদান সংশ্লিষ্ট খসড়া এক্সচেঞ্জ অব নোটস প্রেরণপূর্বক এর ওপর মতামত জরুরিভিত্তিতে পাঠানোর অনুরোধ করা হয়েছে। জাপান দূতাবাসে মতামত পাঠানোর আগে এ এক্সচেঞ্জ অব নোটসের ওপর অর্থ বিভাগের মতামত বা অনাপত্তি প্রয়োজন।

এ পরিস্থিতিতে খসড়া এক্সচেঞ্জ অব নোটসের ওপর মতামত বা অনাপত্তি জরুরিভিত্তিতে অর্থনৈতিক সম্পর্ক বিভাগে পাঠানোর জন্য নির্দেশক্রমে অনুরোধ জানানো হলো।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

আইএমএফের শর্ত নয় জ্বালানি তেলের দাম বৃদ্ধি

জ্বালানি তেলের দাম বাড়ানোর ক্ষেত্রে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কোনো...

উত্তরাঞ্চলের কৃষির স্বপ্নপূরণে ‘কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়’

উত্তরাঞ্চলের কৃষিশিক্ষা, গবেষণা ও কৃষিভিত্তিক সম্ভাবনাকে এগিয়ে নেওয়ার লক্ষ্য...

একদিনে ৪ হত্যাকাণ্ড: কী ঘটেছিল?

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা