জাতীয়

হজযাত্রীর টাকা ফেরত আবেদন ১২ জুলাইয়ের পর

নিজস্ব প্রতিবেদক:

প্রাণঘাতী করোনাভাইরাসের কারণে এবার হজে যেতে না পারায় কোনো হজযাত্রী টাকা ফেরত নিতে চাইলে আগামী ১২ জুলাইয়ের পর আবেদন করতে হবে।

অনলাইনে মন্ত্রণালয়ের মাধ্যমে এই আবেদন করা যাবে। কোনো ধরনের সার্ভিস চার্জ ছাড়াই হজযাত্রীর জমা দেওয়া পুরো টাকা ফেরত দেওয়া হবে। সে ক্ষেত্রে তাঁর প্রাক-নিবন্ধন বাতিল হয়ে যাবে।

হজ এজেন্সি মালিকদের সংগঠন হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) এবং বাংলাদেশ বিমানসহ সংশ্লিষ্ট পক্ষগুলোর প্রতিনিধিদের সঙ্গে বুধবার (২৪ জুন) ধর্ম মন্ত্রণালয়ের এক সভায় এ সিদ্ধান্ত হয়। সভায় ধর্মসচিব মো. নুরুল ইসলাম সভাপতিত্ব করেন।

এবার সরকারি-বেসরকারি মিলে প্রায় ৬৫ হাজার মানুষ হজে যেতে আগ্রহী ছিলেন। করোনা মহামারির কারণে সৌদি সরকারের নিষেধাজ্ঞায় এবার বাইরের কোনো দেশ থেকে কেউ হজে যেতে পারবেন না।

হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশনের সভাপতি এম শাহাদত হোসাইন তসলিম বলেন, ১২ জুলাইয়ের মধ্যে ধর্ম মন্ত্রণালয় একটি সফটওয়্যার তৈরি করবে। যারা নিবন্ধন বাতিল করে টাকা ফেরত নিতে চান, তারা অনলাইনে আবেদন করবেন। এর মাধ্যমে টাকা ফেরত দেওয়া বা নতুন নিবন্ধনপ্রক্রিয়া চূড়ান্ত করা হবে।

ধর্ম মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (হজ) এ বি এম আমিন উল্লাহ নুরী বলেন, এই সভায় হজ এজেন্সিজ মালিকদের সংগঠনের কর্মকর্তা, প্রধানমন্ত্রীর কার্যালয়, বেসামরিক বিমান পরিবহন ও সিভিল অ্যাভিয়েশনসহ হজ-সংশ্লিষ্ট সব পক্ষের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সভায় প্রয়াত ধর্ম প্রতিমন্ত্রী শেখ মো. আবদুল্লাহর আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

বাবার বকুনিতে বাড়ি ছেড়ে ৭ দিন পর স্টেশনে আব্দুল্লাহ

রাজধানীর হাজারীবাগে পড়ালেখা নিয়ে বাবার বকুনি খেয়ে রাগ করে বাসা থেকে বের হয়ে য...

হামে আরও ২ মৃত্যু, প্রাণহানি ১০৬৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ ন...

রাতে ১৩ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদ...

চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা