জুলাই, থেকে, গ্যাস, বিল, অনলাইনে,
জাতীয়

জুলাই থেকে গ্যাস বিল অনলাইনে

নিজস্ব প্রতিবেদক:

মহামারি করোনাভাইরাসের ঝুঁকি এড়াতে এবার ব্যাংকে সরাসরি গিয়ে বিল দেওয়ার পরিবর্তে বিভিন্ন মোবাইল অ্যাপস ব্যবহার করে গ্যাসের বিল দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। অনলাইন সেবায় দ্রুত গ্রাহকের সমস্যা সমাধানে চেষ্টা করছে সব থেকে বড় গ্যাস বিতরণ কোম্পানি-তিতাস।

রাজধানীসহ আশপাশের এলাকায় গ্যাস বিতরণ করে কোম্পানিটি। আগামী মাস থেকেই গ্রাহক পাবেন এই অনলাইন বিল পরিশোধ সেবা।

তিতাস গ্যাস বিতরণ কোম্পানি সূত্র বলছে, নগদ, বিকাশ ও রকেটে মোবাইল অ্যাপসের মাধ্যমে গ্রাহক যাতে বিল দিতে পারেন, এজন্য খুব শিগগিরই চুক্তি করা হচ্ছে। এই সেবা আগামী মাস থেকেই চালু হয়ে যেতে পারে।

করোনার মধ্যে ব্যাংকে ভিড় বাড়বে—এই বিবেচনা করে জ্বালানি বিভাগের তরফ থেকে মে পর্যন্ত বিল না দেওয়ার অনুরোধ জানানো হয়। তবে এতে আর্থিক সংকটে পড়ছে তিতাস। এখন ব্যাংকে বিল দিতে গেলে নিচ্ছেই না কিছু কিছু ব্যাংক। আর কিছু ব্যাংক বাইরে দাঁড় করিয়ে রাখছে। কিছু সংখ্যক মানুষ বিল দিয়ে বের হলে, আবার কিছু সংখ্যককে বিল দিতে প্রবেশ করতে দেওয়া হচ্ছে।

গ্রাহকরা অভিযোগ করছেন, তাদের বিল দিতে ঘণ্টার পর ঘণ্টা সময় লেগে যাচ্ছে। এই পরিস্থিতিতে বাইরে দাঁড়িয়ে থাকা বিড়ম্বনার পাশাপাশি আতঙ্কেরও।

মন্ত্রণালয় সূত্র জানায়, বিদ্যুতের বিল অনলাইনে দেওয়া গেলেও এতদিন গ্যাসের বিল অনলাইনে দেওয়া যায়নি। করোনাভাইরাস সংক্রমণের কারণে মে পর্যন্ত গ্যাসের বিল না দেওয়ার ছাড় দেওয়া হয়েছিল। কিন্তু, হঠাৎ করে জুন মাসের মধ্যে গ্যাসের বিল না দিলে লাইন কেটে দেওয়ার নির্দেশ দেয় জ্বালানি মন্ত্রণালয়। এতে একবারে তিন মাসের গ্যাসের বিল দিতে গিয়ে বিপাকে পড়েন গ্রাহকরা।

একদিনে একবারে অনেক টাকা, অন্যদিকে তিতাসের অনলাইনে বিল দেওয়ার সুযোগ না থাকায় বিপদে পড়েন গ্রাহকরা। তবে এই অসুবিধা থেকে বের হওয়ার ব্যবস্থা করেছে তিতাস। আগামী মাস থেকেই গ্রাহকরা গ্যাসের বিল অনলাইনে দিতে পারবেন।

তিতাসের ব্যবস্থাপনা পরিচালক আলী মো. মামুন এ বিষয়ে বলেন, 'করোনাভাইরাসের কারণে আমরা তিন মাসের বিল ছাড় দিয়েছিলাম। এই তিন মাস বলতে গেলে বেশিরভাগ গ্রাহক বিল দেননি। আমরা কিছু বলিনি। কিন্তু তিতাসের তো চলতে হবে। আর্থিক বিষয় চিন্তা করে সবাইকে বিল দেওয়ার জন্য বলা হচ্ছে। এখন এক মাস যাওয়ার পর ব্যাংকগুলো খোলার পরও দেখা যাচ্ছে কেউ গ্যাসের বিল দিচ্ছেন না। এ অবস্থায় জ্বালানি বিভাগ থেকে লাইন কেটে দেওয়ার কথা বলেছেন প্রতিমন্ত্রী।'

তিনি বলেন, 'মন্ত্রণালয় থেকে এই সিদ্ধান্ত দেওয়া হলেও আমরা এক-দুই মাস করে বিল দিলেও সেক্ষেত্রে লাইন না কাটার কথা বিবেচনা করবো। ব্যাংকে গিয়ে বিল দেওয়ার ক্ষেত্রে করোনা ঝুঁকির কথা বিবেচনা করে আমরা অনলাইনে বিল পরিশোধের উদ্যোগ নিয়েছি। আগামী ২৮ তারিখের বোর্ড মিটিংয়ে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।'

আলী মো. মামুন বলেন, 'আগামী মাস থেকেই গ্রাহকরা নগদ, রকেট ও বিকাশের মাধ্যমে গ্যাসের বিল দিতে পারবেন। এতে করোনা ঝুঁকি থেকে বেঁচে যাবেন গ্রাহকরা।'

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

বাবার বকুনিতে বাড়ি ছেড়ে ৭ দিন পর স্টেশনে আব্দুল্লাহ

রাজধানীর হাজারীবাগে পড়ালেখা নিয়ে বাবার বকুনি খেয়ে রাগ করে বাসা থেকে বের হয়ে য...

হামে আরও ২ মৃত্যু, প্রাণহানি ১০৬৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ ন...

রাতে ১৩ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদ...

চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা