জাতীয়
করোনা পরিস্থিতি

পরীক্ষিত এমপিরাই আজ অধিবেশনে যোগ দিয়েছেন

নিজস্ব প্রতিবেদক :

৭ দিন বিরতির পর জাতীয় সংসদের বাজেট অধিবেশন আজ মঙ্গলবার আবার বসেছে।

তবে আজকের এই অধিবেশনে থাকছেন না এমপিদের সবাই।

সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, শুধুমাত্র করোনা নেগেটিভ রিপোর্ট পাওয়া এমপিরাই আজকের অধিবেশনে যোগ দিতে পারছেন।

সূত্র জানায়, করোনাভাইরাসের কারণে সংসদ অধিবেশনে প্রবেশে কড়াকড়ি আরোপ করা হয়েছে। প্রবেশের আগে এবার মন্ত্রী-এমপিদের করোনা আছে কিনা সেই নমুনা পরীক্ষা করা হচ্ছে। বিশেষ করে প্রবেশাধিকার পেতে সব এমপিদের লাগছে করোনার নেগেটিভ রিপোর্ট।

এরইমধ্যে মন্ত্রী-এমপিদের অনেকে করোনায় আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। এজন্য সংসদে প্রবেশে কড়াকড়ি আরোপ করা হয়েছে।
একইসঙ্গে বাজেট সংক্রান্ত আগামী চারটি বৈঠকে অংশগ্রহণ করার কথা রয়েছে এমন ১৭০ জন এমপির করোনা পরীক্ষা বাধ্যতামূলক করে দেয়া হয়।

সংসদ সচিবালয় জানায়, এরইমধ্যে মন্ত্রী-এমপিদের করোনা পরীক্ষা শুরু হয়েছে।

গত শনিবার ২০ জন, রোববার ৪৫ জন ও সোমবার ২৬ জনের নমুনা নিয়েছে সংসদ মেডিকেল সেন্টার। বাকিদের পরীক্ষাও আজ কালের মধ্যে শেষ করা হবে বলে জানা গেছে।

তবে মন্ত্রী-এমপিদের পরীক্ষায় আক্রান্তের সংখ্যা খুব বাড়বে বলে মনে করেন না সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী।

তিনি জানান, শনিবারের পরীক্ষার ফলাফলে ২০ জনের কারোই পজিটিভ আসেনি। সবাই সুস্থ আছেন। তবুও বাজেট অধিবেশনের বাকি কার্যদিবসগুলোতে যেসব এমপি অংশ নেবেন, তাদের করোনা পরীক্ষা শুরু হয়েছে। আমরা অধিবেশনের যোগদানকারী সবাইকেই টেস্টের আওতায় আনছি।

করোনার ঊর্ধমুখী সংক্রমণের মধ্যেই ১০ জুন বাজেট অধিবেশন শুরু হয়েছে। পরিবর্তিত পরিকল্পনা অনুযায়ী সাধারণ বাজেটের ওপর আলোচনা হবে তিন দিন ২৩, ২৪ ও ২৯ জুন। ৩০ জুন বাজেট পাসের পর জুলাই মাসে হয়তো একদিন সংসদে বৈঠক করে অধিবেশনের সমাপ্তি টানা হতে পারে।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

আইএমএফের শর্ত নয় জ্বালানি তেলের দাম বৃদ্ধি

জ্বালানি তেলের দাম বাড়ানোর ক্ষেত্রে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কোনো...

উত্তরাঞ্চলের কৃষির স্বপ্নপূরণে ‘কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়’

উত্তরাঞ্চলের কৃষিশিক্ষা, গবেষণা ও কৃষিভিত্তিক সম্ভাবনাকে এগিয়ে নেওয়ার লক্ষ্য...

একদিনে ৪ হত্যাকাণ্ড: কী ঘটেছিল?

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের...

২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা