জাতীয়

সীমিত সংখ্যক রাইড চালুর অনুমতি

নিজস্ব প্রতিবেদক:

দেশের করোনা পরিস্থিতিতে দীর্ঘদিন ধরে অ্যাপস ভিত্তিক রাইড শেয়ার বন্ধ করে দেয় বিআরটিএ।

তবে স্বাস্থ্যবিধি মেনে সার্টিফিকেট প্রাপ্ত ২৫৫টি মোটরযান চলাচলের অনুমোদন দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।

রোববার (২১ জুন) বিআরটিএ থেকে দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

তবে স্বাস্থ্য সুরক্ষার বিষয়টি বিবেচনা করে রাইড শেয়ারিং অ্যাপসের মাধ্যমে মোটরসাইকেল চালানোর অনুমতি দেওয়া হয়নি।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, করোনাভাইরাসের কারণে উদ্ভূত পরিস্থিতিকালীন রাইড শেয়ারিং সার্ভিস পরিচালনার নিমিত্তে বিআরটিএ থেকে এনলিস্টমেন্ট সার্টিফিকেট প্রাপ্ত রাইড শেয়ারিং সেবাদানকারী প্রতিষ্ঠানের অ্যাপস ব্যবহার করে শুধু এনলিস্টমেন্ট সার্টিফিকেট প্রাপ্ত মোটরকার, জিপ, মাইক্রোবাস ও অ্যাম্বুলেন্স (মোটরসাইকেল ছাড়া) স্বাস্থ্যবিধি অনুসরণ করে আজ ২১ জুন থেকে ঢাকা মেট্রো, গাজীপুর মেট্রো, ঢাকা জেলা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, মানিকগঞ্জ, নরসিংদী ও গাজীপুর জেলা এলাকায় চলাচলের জন্য অনুমতি প্রদান করা হলো।

‘রাইড শেয়ারিং সার্ভিস নীতিমালা-২০১৭’ অনুযায়ী রাইড শেয়ারিং সেবাদানকারী প্রতিষ্ঠানের অ্যাপসের মাধ্যমে রাইড শেয়ারিং মোটরযান এনলিস্টমেন্ট সার্টিফিকেট ছাড়া এই সার্ভিস পরিচালনার কোনো সুযোগ নেই। করোনাভাইরাস কালীন পরিস্থিতিতে রাইড শেয়ারিং অ্যাপসের মাধ্যমে সামাজিক দূরত্ব মেনে মোটরসাইকেলে যাত্রী পরিবহন করা সম্ভব নয় বিধায় রাইড শেয়ারিং সেবাদানকারী প্রতিষ্ঠানের অ্যাপস ব্যবহারের মাধ্যমে মোটরসাইকেল চলাচলের অনুমতি প্রদান সম্ভব হলো না।

চলমান পরিস্থিতিতে যেসব মোটরকার, ক্লিপ, মাইক্রোবাস ও অ্যাম্বুলেন্স রাইড শেয়ারিং সেবাদানকারী প্রতিষ্ঠানের অ্যাপস ব্যবহারের মাধ্যমে স্বাস্থ্যবিধি অনুসরণ করে যাত্রী পরিবহন করতে পারবে, এনলিস্টমেন্ট সার্টিফিকেটপ্রাপ্ত এমন ২৫৫টি মোটরযানের তালিকাও বিআরটিএ থেকে প্রকাশ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এই নির্দেশনা অমান্য করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

আইএমএফের শর্ত নয় জ্বালানি তেলের দাম বৃদ্ধি

জ্বালানি তেলের দাম বাড়ানোর ক্ষেত্রে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কোনো...

উত্তরাঞ্চলের কৃষির স্বপ্নপূরণে ‘কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়’

উত্তরাঞ্চলের কৃষিশিক্ষা, গবেষণা ও কৃষিভিত্তিক সম্ভাবনাকে এগিয়ে নেওয়ার লক্ষ্য...

একদিনে ৪ হত্যাকাণ্ড: কী ঘটেছিল?

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা