করোনায়, আক্রান্ত, ইঞ্জিনিয়ার, খন্দকার, মোশাররফ,
জাতীয়

ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ করোনায় আক্রান্ত

নিউজ ডেস্ক:

করোনায় আক্রান্ত হয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় বিষয়ক সাবেক মন্ত্রী এবং ফরিদপুর-৩ আসনের এমপি ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন। তিনি নিজেই গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন। তিনি দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

তিনি বলেন, ‘আমার নমুনা পরীক্ষা করা হয়েছিল। ফলাফল পজিটিভ এসেছে।’ তিনি সুস্থ আছেন এবং ঢাকার বাসায় অবস্থান করছেন।

মোশারফ হোসেনের মেয়ের জামাই ও সিরাজগঞ্জ-২ আসনের এমপি ডা. হাবিবে মিল্লাত বলেন, ‘এমনিতেই পরিবারের সবার নমুনা পরীক্ষা করা হয়েছিল। বৃহস্পতিবার (১৮ জুন) রিপোর্ট পেয়েছি। তার (মোশারফ হোসেন) পজিটিভ এসেছে। কোনও ধরনের উপসর্গ নেই। সম্পূর্ণ সুস্থ আছেন। পরিবারে আর কারও পজিটিভ আসেনি।’

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন ২০০৯ সাল থেকে টানা দুই মেয়াদে সরকারের মন্ত্রিসভার সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। সর্বশেষ তিনি স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেন। ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন আত্মীয়তার সূত্রে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিয়াই হন। প্রধানমন্ত্রীর একমাত্র মেয়ে সায়মা হোসেন পুতুলকে খন্দকার মোশাররফের ছেলে মাসরুর হোসেনের সঙ্গে বিয়ে দিয়েছেন।

বাংলাদেশে সংক্রমণ শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত ১৪ জন সংসদ সদস্য করোনা আক্রান্ত হয়েছেন।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

জ্বালানির দাম বাড়ায় বাসভাড়া বাড়ানোর প্রস্তাব

জ্বালানি তেলের দাম বাড়ানোর পর বাসভাড়া পুনর্নির্ধারণের প্রস্তাব করেছে বাংলাদেশ...

পাকিস্তানের কাছে হেরে ব্রোঞ্জ হারাল বাংলাদেশ

এশিয়ান গেমসে নারী ক্রিকেটে ব্রোঞ্জ পদক ধরে রাখতে পারল না বাংলাদেশ। নাগোয়ার কা...

শতবর্ষে বিশ্ব একাদশের বিপক্ষে ভারত!

২০২৮ সালে শতবর্ষ পূর্ণ করবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। ঐতিহাসি...

দুর্গাপূজায় কারা কতদিন ছুটি পাবেন

২০২৬ সালের দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি থাকছে দুই দিন। সরকারি ছুটির তালিকা...

জ্বালানি তেলের বাড়তি দাম প্রত্যাহারের দাবি নাহিদ ইসলামের

জ্বালানি তেলের অযৌক্তিক মূল্যবৃদ্ধি অবিলম্বে প্রত্যাহারের দাবি জানিয়েছেন জাতী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা