সংসদ, সচিবালয়ের, ৯১, কর্মী, করোনায়, আক্রান্ত,
জাতীয়

সংসদ সচিবালয়ের ৯১ কর্মী করোনায় আক্রান্ত

নিজস্ব প্রতিবেদক:

প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ দেশে দিনে দিনে বেড়েই চলেছে। এই ভাইরাসে সংসদ সচিবালয়ের কর্মীদের মধ্যেও বাড়ছে সংক্রমণ।

মঙ্গলবার (১৬ জুন) পর্যন্ত মোট ৯১ কর্মকর্তা-কর্মচারীর শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

চলতি বাজেট অধিবেশন উপলক্ষে সংসদে দায়িত্বরত কর্মকর্তা-কর্মচারীদের নমুনা পরীক্ষা ২ জুন থেকে শুরু হয়েছিল। ৮ জুন ওই পরীক্ষা শেষ হওয়ার কথা ছিল। তবে সংক্রমণ বাড়তে থাকায় পরীক্ষা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত হয়। মঙ্গলবার (১৬ জুন) পর্যন্ত ৯৫৫ জনের নমুনা পরীক্ষা করা হয়।

আক্রান্ত যাদের পাওয়া যাচ্ছে তাদের বেশিরভাগেরই কোনো উপসর্গ নেই। শনাক্ত হওয়ার পর তারা বাসায় আইসোলেশনে যাচ্ছেন। তাদের পরামর্শ দেওয়া হচ্ছে। পাশাপাশি রোগীর অবস্থা অনুযায়ী চিকিৎসা দেয়া হচ্ছে বলে জানিয়েছেন সংসদের মেডিকেল সেন্টারের চিকিৎসক শেখ মো. ইউনূস আলী।

সংসদ সচিবালয়ের এক কর্মকর্তা জানান, আক্রান্তদের সবাই সরাসরি সংসদ সচিবালয়ে কর্মরত নন। সংসদ ভবন সংশ্লিষ্ট গণপূর্ত দপ্তরসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীও রয়েছেন।

সংসদ অধিবেশন শুরুর আগে এসএসএফের সুপারিশে সংসদ সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীদের নমুনা পরীক্ষার উদ্যোগ নেয়া হয়। যাদের নমুনা পরীক্ষার ফল ‘পজিটিভ’ এসেছে, তাদের মোবাইল ফোনে এসএমএস করে জানিয়ে দেওয়া হচ্ছে। এছাড়া সংসদের নিরাপত্তা দপ্তর থেকে তাদের সংসদে না যাওয়ার জন্য বলা হচ্ছে।

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

আইএমএফের শর্ত নয় জ্বালানি তেলের দাম বৃদ্ধি

জ্বালানি তেলের দাম বাড়ানোর ক্ষেত্রে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কোনো...

উত্তরাঞ্চলের কৃষির স্বপ্নপূরণে ‘কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়’

উত্তরাঞ্চলের কৃষিশিক্ষা, গবেষণা ও কৃষিভিত্তিক সম্ভাবনাকে এগিয়ে নেওয়ার লক্ষ্য...

একদিনে ৪ হত্যাকাণ্ড: কী ঘটেছিল?

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা