জাতীয়

করোনায় সিলেটের সাবেক মেয়র কামরানের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি:

সিলেট সিটি করপোরেশনের (সিসিক) সাবেক মেয়র ও আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য বদর উদ্দিন আহমদ কামরান আর নেই। রোববার (১৪ জুন) দিনগত রাত পৌনে ৩টার দিকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়াইন্নাইলাইহি রাজিউন)।

গত পাঁচই জুন করোনাভাইরাস শনাক্ত হয়েছিল সিলেটের সাবেক মেয়র ও ক্ষমতাসীন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা বদর উদ্দিন আহমেদ কামরানের।

অবস্থার অবনতি হলে সাতই জুন তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকায় এনে সম্মিলিত সামরিক হাসপাতাল বা সিএমএইচে ভর্তি করা হয়েছিল।

সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ ভোর রাতে তিনি মৃত্যুবরণ করেন বলে জানিয়েছেন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া।

এর আগে গত মাসের শেষ দিকে কামরানের স্ত্রীও করোনাভাইরাসে সংক্রমিত হয়েছিলেন। তিনি দীর্ঘদিন ধরে সিলেটে আওয়ামী লীগের নেতৃত্ব দিয়ে আসছিলেন।

তিনি সিলেটে সিটি কর্পোরেশনের প্রথম নির্বাচিত মেয়র। এর আগে তিনি সিলেট পৌরসভার চেয়ারম্যান ছিলেন। পাশাপাশি সিলেট শহর ও নগর আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছে দীর্ঘকাল। সর্বশেষ তিনি আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ছিলেন তিনি।

১৯৫১ সালের পহেলা জানুয়ারি সিলেটে জন্মগ্রহণ করেন তিনি। ব্যক্তিগত জীবনে তিনি দুই পুত্র এবং এক কন্যা সন্তানের জনক।

ক্ষমতাসীন আওয়ামী লীগের সিনিয়র নেতা ও সাবেক স্বাস্থমন্ত্রী মোহাম্মদ নাসিম এবং ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আবদুল্লাহর মৃত্যু ঘোষণার দুদিনের মাথায় সাবেক এই মেয়রের মৃত্যুর খবর এলো। গতমাসের শেষদিকে মোহাম্মদ নাসিম করোনাভাইরাস আক্রান্ত হয়েছিলেন। পরে অবশ্য তার করোনাভাইরাস পরীক্ষা করলে ফল নেগেটিভ আসে বলে জানানো হয়।

সান নিউজ/ বি.এম.

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

ইস্তাম্বুল বিমানবন্দরের সিইওর প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ

নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে যাওয়ার পথে ইস্তাম্বুল...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা