জাতীয়

মধ্যপ্রাচ্যে বাংলাদেশিদের ভিসার মেয়াদ বাড়বে

নিজস্ব প্রতিবেদক:

মধ্যপ্রাচ্যের দেশগুলো বাংলাদেশিদের ভিসার মেয়াদ বাড়াবে। যদি প্লেনের টিকিট কেটেও থাকে তাহলেও সেটা অনার করবেন তারা। এমনটাই জানালেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন।

শুক্রবার (১২ জুন) এক ভিডিও বার্তায় তিনি এসব তথ্য জানান। তিনি আরো বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে ১ লাখ ২৫ হাজার পাসপোর্ট প্রিন্ট করে বিদেশে পাঠানো হচ্ছে। এসব পাসপোর্ট মিশনে গেলে সমস্যার সমাধান হয়ে যাবে।

সংযুক্ত আরব আমিরাতের প্রবাসী বাংলাদেশিদের উদ্দেশ্যে দেওয়া এক ভিডিও বার্তায় একে আব্দুল মোমেন বলেন, মধ্যপ্রাচ্যের দেশগুলোর সরকারের সঙ্গে বাংলাদেশিদের ভিসার মেয়াদ বাড়ানোর বিষয়ে আলোচনা হয়েছে। তারা আমাদের জানিয়েছেন, যাদের ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে তাদের মেয়াদ বাড়াবেন।

তিনি বলেন, আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে টেলিফোনে আলাপ হয়েছে। তিনি জানিয়েছেন, আমিরাত থেকে ভারতের দুই লাখ প্রবাসীকে ফেরত পাঠাচ্ছেন। পাকিস্তানের হাজার হাজার প্রবাসীকে তারা ফেরত পাঠাচ্ছে।

একে আব্দুল মোমেন বলেন, আমি অনুরোধ করেছি, প্রবাসী বাংলাদেশিদের ফেরত না পাঠিয়ে তাদের কৃষিকাজে লাগাতে পারেন। প্রবাসী বাংলাদেশিরা সবুজায়নে বিশেষ ভূমিকা রাখতে পারেন।

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা