জাতীয়

ভিন্ন আবহে শুরু হল বাজেট অধিবেশন

নিজস্ব প্রতিবেদক:

বিশ্ব মহামারি করোনাভাইরাস আতঙ্কের মধ্যে নানা বিধিনিষেধ, নিয়ম ও কড়াকড়ির এক ভিন্ন আবহে আজ শুরু হয়েছে ২০২০-২১ এর বাজেট অধিবেশন।

বুধবার ১০ জুন বিকাল ৫টায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে একাদশ জাতীয় সংসদের অষ্টম অধিবেশন শুরু হয়।

এই অধিবেশনে স্বাস্থ্যবিধি রক্ষায় বিশেষ জোর দেয়া হয়েছে। এজন্য দর্শনার্থী এবং গণমাধ্যমকর্মীদের সংসদ ভবনে প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে।

শারীরিকভাবে অসুস্থ এবং বয়স্ক এমপিদের অধিবেশনে যোগ দিতে নিরুৎসাহিত করা হয়েছে।

আগামীকাল ১১ জুন বৃহস্পতিবার বিকালে ২০২০-২১ অর্থবছরের বাজেট প্রস্তাব সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী আহম মুস্তফা কামাল।

এদিকে বাজেট পাস হবে ৩০ জুন। অধিবেশনের কার্যদিবস যথাসম্ভব স্বল্প করে মাত্র ১২টি করা হয়েছে। অধিবেশন মুলতবি দিয়ে ৮ অথবা ৯ জুলাই পর্যন্ত চলার সম্ভাবনা রয়েছে।

জানা গেছে, অধিবেশন শুরু ও বাজেট পেশের দিন ছাড়া প্রতিদিন সকাল সাড়ে ১০টায় সংসদের বৈঠক বসে দুপুর দেড়টা পর্যন্ত অধিবেশ চালানোর পরিকল্পনা রয়েছে।

ক্যালেন্ডার অনুযায়ী আজ বুধবার বাজেট অধিবেশন শুরুর পর অধ্যাদেশ উত্থাপন হবে। এরপর শোক প্রস্তাব আনা হবে।

রাজধানীর ডেমরা-দনিয়া-মাতুয়াইল আসনের এমপি ও আওয়ামী লীগ নেতা হাবিবুর রহমান মোল্লা মারা গেছেন। তার মৃত্যুতে শোক প্রস্তাবের ওপর আলোচনা ও তা গ্রহণের পর সংসদের বৈঠক মুলতবি করা হবে।

বৃহস্পতিবার ১১ জুন বিকেল ৩টায় অধিবেশন শুরু হবে। এরপর বাজেট ও অর্থ বিল উত্থাপিত হবে। সংসদের বৈঠক ১২ ও ১৩ জুন মুলতবি রাখা হবে।

তারপর ১৪ জুন সম্পূরক বাজেটের ওপর আলোচনা। এদিন থেকে প্রতিটি কার্যদিবস সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১টা ৩০ মিনিট পর্যন্ত চলবে।

সম্পূরক বাজেটের ওপর আলোচনা, নির্দিষ্টকরণ সম্পূরক বিল পাস হবে ১৫ জুন। আর মূল বাজেটের ওপর আলোচনা হবে ১৬ জুন ও ১৭ জুন।

১৮ থেকে ২১ জুন পর্যন্ত অধিবেশন মুলতবির পর আবার ২২, ২৩ ও ২৪ জুন বাজেটের ওপর আলোচনা হবে। তারপর আবার ২৯ জুন বাজেটের ওপর সমাপনী আলোচনা এবং অর্থবিল পাস।

৩০ জুন মূল বাজেট, ও নির্দিষ্টকরণ বিল পাস। ৮ অথবা ৯ জুলাই অধিবেশন সমাপ্তি।

২০২০-২১ অর্থবছরে ৫ লাখ ৬৮ হাজার কোটি টাকার বাজেট দেয়া হবে। এতে মোট ব্যয় ৫ লাখ ৬৮ হাজার কোটি টাকা। মোট আয় ৩ লাখ ৭৮ হাজার কোটি টাকা। আর মোট ঘাটতি ১ লাখ ৯০ হাজার কোটি টাকা।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

ইস্তাম্বুল বিমানবন্দরের সিইওর প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ

নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে যাওয়ার পথে ইস্তাম্বুল...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা