জাতীয়

যাত্রী সংকট: ১০ দিন ফ্লাইট বাতিল করেছে বিমান

নিজস্ব প্রতিবেদক :

করোনাভাইরাস সংকটের কারণে দেশে দীর্ঘদিন বন্ধ থাকার পর গত ১ জুন থেকে আবার চালু হয় অভ্যন্তরীণ ফ্লাইট।

তবে ৬৯ দিন অভ্যন্তরীণ রুট বন্ধ রাখার পর পুনরায় চালু হলেও করোনা পরিস্থিতির মধ্যে যাত্রী সংকটে ফ্লাইট চালুর পরদিন থেকে টানা ১০ দিন একের পর এক ফ্লাইট বাতিল করে এয়ারলাইন্সটি।

এ বিষয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) তাহেরা খন্দকার জানান, যাত্রী সংকটের কারণে বুধবার ১০ জুন ও আগামীকাল বৃহস্পতিবার ১১ জুন অভ্যন্তরীণ রুটে ঢাকা থেকে চট্টগ্রাম, সিলেট এবং সৈয়দপুর রুটের সব ফ্লাইট বাতিল করা হয়।

আগামীকাল বৃহস্পতিবার ১১ জুন থেকে যশোর রুটে ফ্লাইট চালুর কথা থাকলেও বিমান বাংলাদেশ এয়ারলাইনস আদৌ ওই রুটের ফ্লাইট চালাবে কিনা তা এখনো জানায়নি।

এদিকে, বিমান বাংলাদেশ এয়ারলাইনস যাত্রী না পেলেও গত ১১ দিন ধরেই ফ্লাইট পরিচালনা করছে বেসরকারি নভোএয়ার এবং ইউএস-বাংলা এয়ারলাইন্স।

এর আগে গত ১জুন ঢাকা থেকে অভ্যন্তরীণ তিন রুটে সীমিত আকারে ফ্লাইট চালুর অনুমতি দেয় বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।

প্রথম দিন বিমান তাদের ফ্লাইট পরিচালনা করলেও করোনার মধ্যে যাত্রী সংকটের কারণে ফ্লাইট বন্ধ করতে বাধ্য হয় তারা।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

জ্বালানির দাম বাড়ায় বাসভাড়া বাড়ানোর প্রস্তাব

জ্বালানি তেলের দাম বাড়ানোর পর বাসভাড়া পুনর্নির্ধারণের প্রস্তাব করেছে বাংলাদেশ...

পাকিস্তানের কাছে হেরে ব্রোঞ্জ হারাল বাংলাদেশ

এশিয়ান গেমসে নারী ক্রিকেটে ব্রোঞ্জ পদক ধরে রাখতে পারল না বাংলাদেশ। নাগোয়ার কা...

শতবর্ষে বিশ্ব একাদশের বিপক্ষে ভারত!

২০২৮ সালে শতবর্ষ পূর্ণ করবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। ঐতিহাসি...

দুর্গাপূজায় কারা কতদিন ছুটি পাবেন

২০২৬ সালের দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি থাকছে দুই দিন। সরকারি ছুটির তালিকা...

জ্বালানি তেলের বাড়তি দাম প্রত্যাহারের দাবি নাহিদ ইসলামের

জ্বালানি তেলের অযৌক্তিক মূল্যবৃদ্ধি অবিলম্বে প্রত্যাহারের দাবি জানিয়েছেন জাতী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা