জাতীয়

পূর্ব রাজাবাজার লকডাউন, টহলে সেনা বাহিনী

নিজস্ব প্রতিবেদক :

বিশ্ব করোনা পরিস্থিতিতে দেশে করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে মঙ্গলবার (৯ জুন) রাত ১২টা থেকে রাজধানীর পূর্ব রাজাবাজার এলাকা লকডাউন করা হয়েছে।

লকডাউন বাস্তবায়নে বেসামরিক প্রশাসনকে সহায়তায় এবার সেনা সদস্যরাও মাঠে নেমেছেন।

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ২৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ফরিদুর রহমান খান বলেন, এলাকায় স্বেচ্ছাসেবক টিম গঠন করা হয়েছে। কারো প্রয়োজন হলে স্বেচ্ছাসেবক টিম সহযোগিতা করবে। তবে কেউ বাসা থেকে বের হতে পারবেন না। এছাড়া এলাকায় যানবাহন চলাচলও বন্ধ থাকবে।

লকডাউন বাস্তবায়ন করতে নাজনীন স্কুলে পুলিশ, স্বাস্থ্য অধিদফতরসহ সংশ্লিষ্টদের নিয়ে নিয়ন্ত্রণকক্ষ স্থাপন করা হয়েছে।

এই এলাকায় জরুরি সেবাগুলো (আইনশৃঙ্খলা, চিকিৎসা, খাবার) গ্রীন রোডের আইবিএ হোস্টেলের পাশের গেট দিয়ে প্রবেশ করবে। গেটে পুলিশ পাহারা বসানো হয়েছে।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) থেকে জানানো হয়েছে, পূর্ব রাজাবাজার এলাকায় বেসামরিক প্রশাসনকে সহায়তা করতে রাত ১২টার পর থেকেই সেনা টহল জোরদার করা হয়েছে।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

জ্বালানির দাম বাড়ায় বাসভাড়া বাড়ানোর প্রস্তাব

জ্বালানি তেলের দাম বাড়ানোর পর বাসভাড়া পুনর্নির্ধারণের প্রস্তাব করেছে বাংলাদেশ...

পাকিস্তানের কাছে হেরে ব্রোঞ্জ হারাল বাংলাদেশ

এশিয়ান গেমসে নারী ক্রিকেটে ব্রোঞ্জ পদক ধরে রাখতে পারল না বাংলাদেশ। নাগোয়ার কা...

শতবর্ষে বিশ্ব একাদশের বিপক্ষে ভারত!

২০২৮ সালে শতবর্ষ পূর্ণ করবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। ঐতিহাসি...

দুর্গাপূজায় কারা কতদিন ছুটি পাবেন

২০২৬ সালের দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি থাকছে দুই দিন। সরকারি ছুটির তালিকা...

জ্বালানি তেলের বাড়তি দাম প্রত্যাহারের দাবি নাহিদ ইসলামের

জ্বালানি তেলের অযৌক্তিক মূল্যবৃদ্ধি অবিলম্বে প্রত্যাহারের দাবি জানিয়েছেন জাতী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা