জাতীয়

রোস্টার মেনে অধিবেশনে যোগ দেবেন সংসদ সদস্যরা

নিজস্ব প্রতিবেদক:

জাতীয় সংসদের বাজেট অধিবেশন আগামী বুধবার (১০ জুন) থেকে বসছে। করোনা পরিস্থিতির কারণে এসময় সংসদ সদস্যরা গড়ে ৩ দিন করে সংসদে যোগ দেওয়ার সুযোগ পাবেন।

এরমধ্যে একদিন তারা বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নেবেন। তবে কোনও কোনও সংসদ সদস্য তিন দিন অধিবেশনে যোগ দেওয়ার সুযোগ পেলেও বাজেটের ওপর আলোচনায় অংশ নেওয়ার সুযোগ পাবেন না তারা।

অবশ্য প্রধানমন্ত্রী ও সংসদ নেতা শেখ হাসিনা, সংসদের বিরোধীদলীয় নেতা, মন্ত্রিসভার অত্যাবশ্যকীয় কয়েকজন সদস্য, সরকারি ও বিরোধী দলের হুইপদের ক্ষেত্রে শিডিউল শিথিল করা হয়েছে। তাদের এ নিয়ম মানার প্রয়োজন পড়ছে না।

এদিকে বয়স এবং শারীরিক অসুস্থতার বিষয়টি বিবেচনায় নিয়ে ২০ থেকে ২২ জন সংসদ সদস্যকে বাজেট অধিবেশনে অংশগ্রহণ না করতে নিরুৎসাহিত করা হয়েছে। এদের মধ্যে কয়েকজন নারী সংসদ সদস্যও রয়েছেন। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সুস্থ হওয়া সরকার দলীয় সদস্য শহীদুজ্জামান সরকারকেও অধিবেশনে যোগ দিতে নিরুৎসাহিত করা হয়েছে।

সংসদ সচিবালয়ের একাধিক কর্মকর্তা এবং একাধিক হুইপের সঙ্গে আলোচনা করে এসব তথ্য জানা গেছে।

জানা গেছে, করোনা মহামারির কারণে স্বাস্থ্য সুরক্ষায় সংসদ সদস্যরা রোস্টার ভিত্তিক যোগ দেবেন বাজেট অধিবেশনে। এরই আলোকে সংসদের চিফ হুইপ, বিরোধীদলীয় চিফ হুইপ এবং অন্য হুইপরা বসে কে কখন সংসদে যোগ দিবেন ইতিমধ্যে তার রোস্টার করেছেন।

রোস্টার অনুযায়ী, অধিকাংশ সংসদ সদস্যই ৩ দিন করে অধিবেশনে যোগ দেওয়ার সুযোগ পাচ্ছেন।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজ...

গৌরী-সুহানাকে নিয়ে লালবাগচা রাজার মণ্ডপে শাহরুখ

গণেশোৎসব উপলক্ষে মুম্বাইয়ের বিখ্যাত লালবাগচা রাজার পূজামণ্ডপে গিয়ে গণপতি বাপ্...

তিশা: বাংলাদেশে নিজেকে নিরাপদ মনে করি না

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। অভিনয়ের পাশাপাশি বিভিন্ন সময় নিজের ব...

নাসীরুদ্দীন পাটওয়ারীর ৩ দাবি, বন্ধ হবে ককটেল বিস্ফোরণ

সরকার তিনটি দাবি মেনে নিলে ঢাকায় আর কোনো ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটবে না বলে মন...

জ্বালানির দাম বাড়ায় বাসভাড়া বাড়ানোর প্রস্তাব

জ্বালানি তেলের দাম বাড়ানোর পর বাসভাড়া পুনর্নির্ধারণের প্রস্তাব করেছে বাংলাদেশ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা