জাতীয়

জুনেই আন্তর্জাতিক রুটে বিমান চলাচল শুরু 

নিজস্ব প্রতিবেদক :

বিশ্ব করোনা পরিস্থিতিতে দীর্ঘ তিন মাস বন্ধ থাকার পর অবশেষে বাংলাদেশ থেকে আন্তর্জাতিক ফ্লাইট চলাচল শুরু হতে যাচ্ছে।

চলতি জুন মাসের তৃতীয় সপ্তাহ থেকে বিমানের ফ্লাইট চলাচল শুরু হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মো. মহিবুল হক। সোমবার (৮ জুন) তিনি এ তথ্য জানান।

সচিব বলেন, জুনের তৃতীয় সপ্তাহ থেকে আমরা আন্তর্জাতিক গন্তব্যে ফ্লাইট পরিচালনা শুরু করবো। পরে ফ্লাইট শুরু হওয়ার তারিখ জানিয়ে দেয়া হবে। লন্ডনে যাত্রা দিয়ে আমরা শুরু করবো।

করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে গত ১৬ মার্চ থেকে যুক্তরাজ্য ছাড়া ইউরোপের অন্য সব দেশ থেকে যাত্রীদের আসা বন্ধ করে বাংলাদেশ। পরে একই ধারাবাহিকতায় অন্যান্য দেশের সঙ্গেও ফ্লাইট চলাচল বন্ধ হয়ে যায়।

গত ১ জুন থেকে অভ্যন্তরীণ রুটে বিমান চলাচল শুরু হয়। তবে চীন বাদে আর কোনো আন্তর্জাতিক ফ্লাইট চলাচল পুরোদমে শুরু করা সম্ভব হয়নি এখনো।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

আইএমএফের শর্ত নয় জ্বালানি তেলের দাম বৃদ্ধি

জ্বালানি তেলের দাম বাড়ানোর ক্ষেত্রে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কোনো...

উত্তরাঞ্চলের কৃষির স্বপ্নপূরণে ‘কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়’

উত্তরাঞ্চলের কৃষিশিক্ষা, গবেষণা ও কৃষিভিত্তিক সম্ভাবনাকে এগিয়ে নেওয়ার লক্ষ্য...

একদিনে ৪ হত্যাকাণ্ড: কী ঘটেছিল?

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের...

২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা