জাতীয়

দেশে আইসিইউ কয়টি, তথ্য চেয়েছেন হাইকোর্ট

নিজস্ব প্রতিবেদক:

দেশের সকল সরকারি-বেসরকারি হাসপাতালে মোট কতগুলো ইনটেনসিভ কেয়ার ইউনিট (আইসিইউ) আছে, সেগুলো কিভাবে বন্টন হয় সেই সকল তথ্য সোমবার (৮ জুন) জানতে চেয়েছেন হাইকোর্ট।

বুধবারের (১০ জুন) মধ্যে রাষ্ট্রপক্ষ এ তথ্য আদালতে জানাবে। এ বিষয়ে করা এক রিট শুনানিতে বিচারপতি এম ইনায়েতুর রহিমের ভার্চ্যুয়াল আদালত এ তথ্য জানতে চেয়েছেন।

বেসরকারি হাসপাতালের আইসিইউ সরকারের অধীনে অধিগ্রহণ করা এবং কেন্দ্রীয়ভাবে একটি সেন্ট্রাল বেড ব্যুরো গঠন করার নির্দেশনা চেয়ে রিটটি করেছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) হাসপাতালের ডেপুটি রেজিস্ট্রার ডা. শেখ আব্দুল্লাহ আল মামুন।

রিট আবেদনকারীপক্ষে ভিডিও কনফারেন্সের মাধ্যমে শুনানি করেন অ্যাডভোকেট ইয়াদিয়া জামান।

রাষ্ট্রপক্ষে শুনানি ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত তালুকদার।

ইয়াদিয়া জামান জানান, আদালত সারাদেশের আইসিইউর তথ্য জানতে চেয়েছেন। কতটি আছে, এগুলো কিভাবে রোগীরা পান। এ বিষয়ে হটলাইন ব্যবস্থাপনা কিভাবে তাও বুধবারের মধ্যে আদালতকে জানাতে হবে।

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

আইএমএফের শর্ত নয় জ্বালানি তেলের দাম বৃদ্ধি

জ্বালানি তেলের দাম বাড়ানোর ক্ষেত্রে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কোনো...

উত্তরাঞ্চলের কৃষির স্বপ্নপূরণে ‘কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়’

উত্তরাঞ্চলের কৃষিশিক্ষা, গবেষণা ও কৃষিভিত্তিক সম্ভাবনাকে এগিয়ে নেওয়ার লক্ষ্য...

একদিনে ৪ হত্যাকাণ্ড: কী ঘটেছিল?

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা