জাতীয়
করোনা মোকাবিলা

চীনের বিশেষজ্ঞ দল ঢাকায়

নিজস্ব প্রতিবেদক:

ঢাকায় এসে পৌঁছেছে চীনের মেডিকেল বিশেষজ্ঞ দল। বিশ্ব মহামারি করোনাভাইরাস মোকাবিলায় সহযোগিতার অংশ হিসেবে তাদের এই সফর। তারা সঙ্গে করে নিয়ে এসেছে চিকিৎসা সরঞ্জামও।

সোমবার (৮ জুন) বেলা ১১টা ২০ মিনিটে চীনের হাইনান এয়ারলাইন্সের একটি ফ্লাইট এইচইউ-৪৫১ এ করে তারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অতরণ করেন।

বিমানবন্দরে তাদের স্বাগত জানাতে উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন ও চীনা রাষ্ট্রদূত লি জিমিং।

এর আগে গত ৩ জুন রাতে এক বিজ্ঞপ্তিতে ঢাকায় চীনা দূতাবাস জানায়, চীনের প্রতিনিধি দলে হাইনান প্রদেশের ১০ জন অভিজ্ঞ চিকিৎসক রয়েছেন। বিশেষজ্ঞ দলটি বাংলাদেশে দুই সপ্তাহ অবস্থান করবে।

এই সময়ে তারা নির্দিষ্ট কয়েকটি হাসপাতাল, কোয়ারেন্টাইন সেন্টার, পরীক্ষাকেন্দ্র পরিদর্শন ও সেগুলোতে কাজ করা ছাড়াও কন্টেইনমেন্ট ও চিকিৎসা বিষয়ে কারিগরি পরামর্শ দেবেন।

চীনের এই বিশেষজ্ঞ দলটির ঢাকা সফরের আয়োজন করছে দেশটির জাতীয় স্বাস্থ্য কমিশন।

করোনাভাইরাস মোকাবিলায় চীন বাংলাদেশকে ধারাবাহিকভাবে সহায়তার অংশ হিসেবে চীনের এই মেডিকেল বিশেষজ্ঞ দল করোনা সহায়তা দিতে ঢাকা এলো।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

রাতে ১৩ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদ...

চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

আইএমএফের শর্ত নয় জ্বালানি তেলের দাম বৃদ্ধি

জ্বালানি তেলের দাম বাড়ানোর ক্ষেত্রে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কোনো...

উত্তরাঞ্চলের কৃষির স্বপ্নপূরণে ‘কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়’

উত্তরাঞ্চলের কৃষিশিক্ষা, গবেষণা ও কৃষিভিত্তিক সম্ভাবনাকে এগিয়ে নেওয়ার লক্ষ্য...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা