জাতীয়

চীন থেকে করোনা বিশেষজ্ঞ দল আসছে ঢাকায়

নিজস্ব প্রতিবেদক :

করোনাভাইরাস মোকাবিলায় বাংলাদেশকে সহায়তা দিতে চীনের ১০ সদস্যের একটি চিকিৎসা সহায়তা দল আজ সোমবার (৮ জুন) ঢাকায় আসছে। চীনের এই দলটি ঢাকায় দুই সপ্তাহ অবস্থান করে প্রয়োজনীয় দিক নির্দেশনা দেবেন।

এই দলে করোনা রোগীদের চিকিৎসা করার অভিজ্ঞতা সম্পন্ন বিশেষ চিকিৎসক, নার্স এবং টেকনিশিয়ানরা রয়েছেন বলে জানা গেছে।

ঢাকার চীনা মিশনের রাজনৈতিক কাউন্সিলর ফেং ঝিজিয়া রোববার (৭ জুন) এক বার্তায় এসব তথ্য জানান।

এতে বলা হয়, করোনাভাইরাস মোকাবিলায় চীন বাংলাদেশকে ধারাবাহিকভাবে সহায়তা করে যাচ্ছে। এরিমধ্যে করোনা শনাক্তকরণ কিটসহ চিকিৎসা সরঞ্জাম দেয়া হয়েছে। এ ধারাবাহিকতায় সোমবার চীনের একটি দল করোনা সহায়তা দিতে ঢাকা আসছে।

বার্তায় বলা হয়, সরাসরি করোনা রোগীর চিকিৎসা করেছেন এবং সফল হয়েছেন এমন চিকিৎসক, টেকনিশিয়ানসহ ১০ জন স্বাস্থ্য বিশেষজ্ঞ রয়েছেন এই দলে।

তারা আগামী দুই সপ্তাহ ঢাকায় অবস্থান করে হাসপাতাল, কোয়ারেন্টাইন সেন্টার, ল্যাবসহ সংশ্লিষ্ট স্থান পরিদর্শন করে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেবেন।

চীনের এই স্বাস্থ্য বিশেষজ্ঞ দলটির তত্ত্বাবধানে রয়েছে সেদেশের হাইনান রাজ্যের জাতীয় স্বাস্থ্য কমিশন।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

রাতে ১৩ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদ...

চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

আইএমএফের শর্ত নয় জ্বালানি তেলের দাম বৃদ্ধি

জ্বালানি তেলের দাম বাড়ানোর ক্ষেত্রে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কোনো...

উত্তরাঞ্চলের কৃষির স্বপ্নপূরণে ‘কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়’

উত্তরাঞ্চলের কৃষিশিক্ষা, গবেষণা ও কৃষিভিত্তিক সম্ভাবনাকে এগিয়ে নেওয়ার লক্ষ্য...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা