জাতীয়

মানুষের মাঝে বিভেদের ভাইরাস না ছড়াই : কাদের

নিজস্বপ্রতিবেদক:

করোনা প্রতিরোধে ঐক্যবদ্ধভাবে দল-মত নির্বিশেষে সবার প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘রাজনীতির সময় এটা নয়। রাজনীতি করার অনেক সময় আছে। আমরা মানুষের মাঝে বিভেদের ভাইরাস না ছড়াই, জাতিকে বিভ্রান্ত না করি।’

রোববার (৭ জুন) ঐতিহাসিক ছয় দফা দিবস উপলক্ষে ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগের পক্ষে দলের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে নিয়ে শ্রদ্ধা নিবেদন করেন ওবায়দুল কাদের। এরপর বাসায় ফিরে অনলাইনে ব্রিফিংকালে তিনি একথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘যারা ৭ মার্চ ও ৭ জুন পালন করে না তাদের স্বাধীনতার চেতনা এবং মুক্তিযুদ্ধের আদর্শে বিশ্বাস নেই। মুজিববর্ষের ৭ জুনের তাৎপর্য অনেক গভীর। তবে করোনার এই পরিস্থিতিতে এবারকার ৬ দফা দিবস ভিন্ন প্রেক্ষাপটে পালিত হচ্ছে।’

প্রধানমন্ত্রী যোগ্য নেতৃত্ব দিয়ে মানুষ বাঁচানো ও করোনা প্রতিরোধের মতো দুটি চ্যালেঞ্জ মোকাবিলা করছেন বলে মন্তব্য করেন ওবায়দুল কাদের। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাহসী নেতৃত্বে গোটা জাতি আজ ঐক্যবদ্ধ। তিনি সংকটে সাহসী ও সফল একজন রাষ্ট্রনায়ক। সবাইকে ঐক্যবদ্ধভাবে অভিন্ন শত্রু করোনা মোকাবিলায় কাজ করতে হবে।

ঐতিহাসিক ৭ জুন সম্পর্কে তিনি বলেন, ‘৬ দফা বাঙালির মুক্তির সনদ। ৬ দফা ভিত্তিক ১১ দফা আন্দোলনের ফলশ্রুতিতে আগরতলা ষড়যন্ত্র মামলায় বন্দী জাতির পিতা বঙ্গবন্ধুর কারামুক্তি ঘটে, ঐতিহাসিক রেসকোর্স ময়দানে সর্বদলীয় ছাত্রসংগ্রাম পরিষদের পক্ষ থেকে শেখ মুজিবকে বঙ্গবন্ধু উপাধিতে ভূষিত করা হয়।’

৬ দফাকে স্বাধিকার সংগ্রামের গুরুত্বপূর্ণ মাইলফলক বলেও অভিহিত করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা